জগন্নাথপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা
- Update Time : ০৮:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
- / 830
স্টাফ রিপোর্ট:
বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার(০৮ আগষ্ট) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা ছিলেন দেশের সকল নারীর জন্য একটি অনুপ্রেরনার উৎস।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদের সভাপতিত্বে ও সহ প্রচার সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভ’ইয়া, আওয়ামী লীগ নেতা নুরুল হক,
আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি আব্দুল তাহিদ, আওয়ামী লীগ নেতা উকিল আলী, নুরুল হক, শাহজাহান সিরাজ, নুরুল হক,
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবেদ খাঁন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, রফু মিয়া, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা চৌধুরী প্রমূখ।
জগন্নাথপুর টুডে/বিপ্লব













