জগন্নাথপুর ডিগ্রী কলেজে দুই শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় আহত ১

স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ও ২য় বর্ষের দুই শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় ১ম বর্ষের শিক্ষার্থী মারজান হোসেন আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ আগষ্ট) দুপুরে পৌর শহরের বটেরতল নামক স্থানে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে পুনরায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক শিক্ষার্থীকে বেধরক পিঠিয়ে আহত কার হয়।

জানা যায় সোমবার (৬ আগষ্ট) জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা তকবুর হোসেনের ছেলে জগন্নাথপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র মারজান হোসেনের সাথে পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা কাদির মিয়ার ছেলে কলেজের ২য় বর্ষের ছাত্র রাসেল মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে কলেজে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এ সময় কলেজের অন্যান্য শিক্ষার্থীরা তাদের নিভৃত করেন।

ঘটনার বিষয়ে তকবুর হোসেন জানান বুধবার দুপুরে আমার ছেলে মারজান বাড়ী থেকে বের হয়ে বটেরতল আসা মাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা কলেজ ছাত্র রাসেল সহ ১০/১৫ জন সহযোগি মারজানের উপর হামলা চালিয়ে থাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। মারজানের পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

জগন্নাথপর টুডে/ বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *