০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেদান্ত বাবুর কৃতিত্ব

  • Update Time : ০৬:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 15

নিজস্ব প্রতিবেদক
‎জাতীয় প্রাথমিক শিক্ষা পদক – ২০২৬ এর ইউনিয়ন পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বেদান্ত বাবু। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতাতেও প্রথম স্থান লাভ করে সে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
‎আজ ইন্দুহাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বেদান্ত বাবুর সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনালী বসু, সরস্বতী বিশ্বাস, শাহানাজ পারভীন, মিনা বালা, অনিমা গাইন ও অনুপ বালা এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন।
‎অনুষ্ঠানে ইন্দুহাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিপুল কুমার রায়, সহকারী শিক্ষক মিহির পাটারী, রাজীব সিকদার, আরতী বিশ্বাস, মিনা বালা, অনুপ বালা ও জীবনানন্দ বিশ্বাস বেদান্ত বাবুর হাতে পুরস্কার তুলে দেন এবং তাকে আন্তরিক অভিনন্দন জানান।
‎পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী জানান, বেদান্ত বাবু অত্যন্ত মেধাবী, সৃজনশীল ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই গৌরবোজ্জ্বল অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগামী পর্যায়গুলোতেও সে যেন আরও সাফল্য অর্জন করতে পারে, সে জন্য সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করা হয়েছেন বেদান্তর পিতা মাতা।

Please Share This Post in Your Social Media

পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেদান্ত বাবুর কৃতিত্ব

Update Time : ০৬:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬