০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিডস অব সাদকাহ’র পক্ষ থেকে ৩টি ঘর প্রদান

  • Update Time : ০৪:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 3

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

বিশিষ্ট শিক্ষানুরাগী ও জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোঃ আব্দুল হান্নান বলেছেন, মানবতার কল্যাণে সিডস অব সাদাকাহ বাংলাদেশে অনন্য ভূমিকা পালন করছে। অসহায় ও দুস্থ পরিবারগুলোর জন্য আশ্রয় ও সম্ভাবনার নতুন এক দ্বার উন্মোচন করেছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সম্প্রতি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানেরগাঁও ও মান্দারবাজ গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সিডস অব সাদাকাহ’র শেল্টার প্রজেক্টের ৫০৩, ৫০৫ ও ৪৮৩ নম্বর এর তিনটি ঘর এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে আবারও নতুন ৩টি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত তিনটি ঘর হস্তান্তর করা হয়েছে।মোনাজাত ও ফিতা কাটার পর উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী জুয়েল আহমেদ, আব্দুল খালিক, মোক্তার হোসাইন, মাওলনা মোসাহিদ আলী, মোজাহিদ আলী, আতাউল মুগনি ও হাসান আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিডস অব সাদাকাহ’র প্রকল্প সুপারভাইজার হাবিবুর রহমান আবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

সিডস অব সাদকাহ’র পক্ষ থেকে ৩টি ঘর প্রদান

Update Time : ০৪:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬