রানীগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৭:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 14
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক ও মানবতার ঐতিহ্যবাহী সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা সহ মানবতার কল্যাণে ইতোমধ্যে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা প্রশংসনীয় ভূমিকা রাখছেন। সংস্থার মহতি উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ২ ঘটিকার সময় রানীগঞ্জ বাজারস্ত রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র অন্যতম সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ সুজন আহমেদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংস্থা’র পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সম্মানিত সদস্য মোঃ হাম্মাদ ছানী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব শেখ ছদরুল ইসলাম,চেয়ারম্যান,৬নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব শাহ মোঃ জামাল উল্লাহ মুক্তার,আজীবন দাতা সদস্য,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব হাজী মোঃ রাজা মিয়া,যুক্তরাজ্য প্রবাসী,আজীবন দাতা সদস্য,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব মিছলুর রহমান,আজীবন দাতা সদস্য,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ বদরুল ইসলাম রনি,আজীবন দাতা সদস্য,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান,সংস্থার সহ-প্রচার সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন,সংস্থার সহ-প্রচার সম্পাদক নাঈম আহমেদ মাহদী,সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ মিয়া (স্বপন),সংস্থার সম্মানিত সদস্য শাওন তালুকদার,সংস্থার সম্মানিত সদস্য,সংস্থার সম্মানিত সদস্য হাম্মাদ সাদী,সংস্থার সম্মানিত জুয়েল মিয়া,সংস্থার সম্মানিত সদস্য সাইদুর রহমান তানভীর,সংস্থার সম্মানিত সদস্য মোঃ সাইফুর রহমান,সংস্থার সম্মানিত সদস্য আহমেদ সাগর,সংস্থার সম্মানিত সদস্য মোঃ শুয়েব ইসলাম,সংস্থার সম্মানিত সদস্য মোঃ নোমান আহমেদ,সংস্থার সম্মানিত সদস্য মোঃ রাজীব আহমেদ সহ বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রানীগঞ্জ ইউনিয়নের দেড়শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদুল আযহার বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়
অনুষ্ঠানে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র পরিবারের পক্ষ থেকে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ নজরুল ইসলাম,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী জনাব হারুন দানিস,রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী জনাব শাহ্ মোঃ শফিক মিয়া গীতিকার কতৃক ঈদ খাদ্য সামগ্রী বিতরণে আর্থিক ভাবে সহযোগিতার অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
















