১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা রেড ক্রিসেন্টের নতুন যুব কার্যনির্বাহী কমিটি গঠন

  • Update Time : ০৮:০০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 12

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের নতুন যুব কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং যুব উন্নয়নে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালনের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক কাজী তাহসিন হাসান অংকন।

সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন যুব কার্যনির্বাহী কমিটির অনুমোদন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মনিরুল ইসলাম বাপ্পি, ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি এস. এ. রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুর রহমান মইন ও শেখ ফারুক, সিনিয়র যুব সদস্য মো. সহরব হোসেন, ইউনিট লেভেল অফিসার মো. তরিকুল ইসলামসহ জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক সংগঠন। প্রাকৃতিক দুর্যোগ, জরুরি স্বাস্থ্যসেবা, রক্তদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং যুব নেতৃত্ব বিকাশে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা জেলা ইউনিটের কার্যক্রম আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটিতে উপ-যুব প্রধান-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুদ্দিন আহমেদ এবং উপ-যুব প্রধান-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ গাজী।

বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্তরা
সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও জনমুখী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগবিভাগীয় প্রধান: খায়রুজ্জামান মঈনউপ-প্রধান: শুভ্রদেব মণ্ডল
প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগবিভাগীয় প্রধান: ফারহানা আক্তার নওরিনউপ-প্রধান: মো. জাবির মাহমুদ

আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগবিভাগীয় প্রধান: এফ. এ. ফাইমউপ-প্রধান: সানজিদা সাবরিন
দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগবিভাগীয় প্রধান: জি. এম. ফাহমিদ ফেরদৌসউপ-প্রধান: সুমাইয়া আক্তার
স্বাস্থ্য বিভাগবিভাগীয় প্রধান: আবু তাহের মুস্তাকিমউপ-প্রধান: তৃষা খানম,তহবিল সংগ্রহ বিভাগবিভাগীয় প্রধান: মো. হাফিজুর রহমানউপ-প্রধান: আবির মাহমুদ
অনুষ্ঠানে নবনির্বাচিত যুব প্রধান কাজী তাহসিন হাসান অংকন বলেন, রেড ক্রিসেন্টের আদর্শকে ধারণ করে মানবিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ও তাঁর সহকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, যুব উন্নয়ন, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসেবা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগকে আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সকল স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের মাধ্যমে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করাই তাদের প্রধান লক্ষ্য। মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কার্যক্রমে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য তারা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং মানবিক সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনের কার্যক্রমকে আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

খুলনা জেলা রেড ক্রিসেন্টের নতুন যুব কার্যনির্বাহী কমিটি গঠন

Update Time : ০৮:০০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬