১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ঋণ ও গাছের চারা বিতরণ

  • Update Time : ০৮:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 13

খুলনা প্রতিনিধি:

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান-এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সাবেক ইউপি সদস্য নূর আলম ভূঁইয়া, পাপিয়া মণ্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের মধ্যে ঋণের চেক এবং পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপকারভোগী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ঋণ ও গাছের চারা বিতরণ

Update Time : ০৮:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬