স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া অলৈতলী গ্রামের বাসিন্দা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী হাজি আব্দুল বাতির(৮০)ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ………রাজিউন।
মৃত্যু কালে তিনি ৫ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাধর্ক্য জনিত কারনে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐদিন বিকেল সাড়ে ৫টায় অলৈতলী বড় মসজিদ প্রাঙ্গঁনে জানাজার নামাজ শেষে পঞ্চায়েতী কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।
শোক প্রকাশ: ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল বাতিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ,
সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম, পাইলগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাতিয়া বাজার তদারক কমিটির সেক্রেটারী আবুল খয়ের, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমূখ। বিবৃতি দাতারা মরহুমের আতœার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
জগন্নাথপুর টুডে/বিপ্লব