১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৫হাজার টাকা জরিমানা আদায়
- Update Time : ০৯:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / 1634
স্টাফ রিপোর্ট:
পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি অভিজাত দোকান ও ১টি রেষ্টুরেন্ট থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার(২৭ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উর্ত্তীন বিভিন্ন সামগ্রী রাখার অপরাধে শহরের চিলাউড়া পয়েন্টের অভিজাত কনফেকশনারী বনফুডকে ৩০ হাজার টাকা,
টিএন্ডটি রোডের অভিজাত কনফেকশনারী মিক্সফুডকে ১০ হাজার টাকা, এবং লাইসেন্স না থাকায় পৌর পয়েন্টের মিতালী গ্রীল রেষ্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
জগন্নাপুর টুডে/বিপ্লব













