০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি যানবাহন থেকে জরিমানা আদায়

  • Update Time : ০৭:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
  • / 1385

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে মটর যান অধ্যাদেশের আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বৈধ কাগজপত্র এবং চালকদের লাইসেন্স সাথে না থাকায় ৪টি যানবাহনের মালিককে ১হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং বৈধ কাগজপত্রদারী চালকদের ভ্রাম্যমান আদালত অভিনন্দন জানিয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফজুল আলম মাসুম বৃহস্পতিবার (৩০ আগষ্ট) জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের উপজেলা সদরের ভুমি অফিস সংলগ্ন সড়কে চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন ধরনের যান বাহন ও চালকের কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করা হয়। অধিকাংশ যানবাহন গুলোর কাগজপত্র সঠিক থাকলেও ৪টি যানবাহনের বৈধ কাগজপত্র সাথে না থাকায় ১টি সিএনজি অটোরিকশা ও ৩টি মোটর সাইকেলকে ১হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম বৈধ কাগজপত্রদারী চালকদেরকে জনসম্মুখে অভিনন্দন জানিয়েছেন। চেক পোষ্টে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক কবির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি যানবাহন থেকে জরিমানা আদায়

Update Time : ০৭:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮