মো: আব্দুল হাই :
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে ১৯৭১সালের ৩১ আগষ্ট স্বাধীনতাযোদ্ধে পাক-হানাদার বাহিনীর নির্মম গনহত্যার বেদনা বিধুর স্মৃতি নিয়ে শহীদদের স্মরনে শুক্রবার (৩১ আগষ্ট) নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে আঞ্চলিক শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
সকালে শহীদ স্মৃতি সংসদ ও উপজেলা প্রশাসন কর্তৃক শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারন, শোক র্যালী ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এদিকে বৃহস্পতিবার ( ৩০ আগষ্ট) শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম স্বাধীনতাযোদ্ধে শ্রীরামসী গ্রামে পাক-হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক শহীদ স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় স্মৃতি সংসদের বিভিন্ন কার্যক্রম ও আঞ্চলিক শোক দিবসের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন
স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পর্বত আরোহী লেখক ইকরামুল হাসান শাকিল, স্মৃতি সংসদের সাবেক সভাপতি শ্রীরামসী চাঁদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ, স্মৃতি সংসদের সাবেক সভাপতি ও শ্রীরামসী বাজার তদারক কমিটির সভাপতি বাবুল মিয়া,
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলার সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম, স্মৃতি সংসদের সাবেক সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, স্মৃতি সংসদের সদস্য নিসচা মীরপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্বাছ আহমদ,স্মৃতি সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: মামুন হোসেন, সাহিত্য সম্পাদক মমিনুর রহমান প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্মৃতি সংসদের সদস্য ক্বারী জয়নুল কবেরী। এদিকে আলোচনা সভার পূর্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম সহ শিক্ষক, শিক্ষাথীর্, স্মৃতি সংসদ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি মাহ্ফুজুল আলম মাসুম।
জগন্নাথপুর টুডে/ এইচ কে