০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন
- Update Time : ০২:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 13

ডেস্ক রিপোর্ট:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সুলতানা জেরিন। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবীগঞ্জের বর্তমান ইউএনও রুহুল আমিনকে সুনামগঞ্জ সদর উপজেলায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলায় এটি তৃতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন।



















