জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 3

স্টাফ রিপোর্টারঃ-
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বিশেষ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (কার্যক্রম) মোছাঃ মরিয়ম ফাতেমা।
ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের সহকারী পরিচালক মোঃ আলমান হোসেন, জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান, ট্রেইনার আশরাফ উদ্দিন।
মউসিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ আশরাফ আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার আব্দুল কাইয়ুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফজলুল করিম মাওলানা ইয়াহিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইদ আহমদ। এসময় জগন্নাথপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক মোঃ শিশু মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ জুবায়ের আহমদ। ###



















