০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে

  • Update Time : ০৭:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 11

​সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া:

​দুই বছর বিরতির পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও উদযাপিত হতে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হবে।

​আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজিত এক প্রস্তুতি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্ধারিত দিনে সকাল ১১টা থেকে নদীতে বাইচ শুরু করার পরিকল্পনা রয়েছে।

​জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় নৌকাবাইচ আয়োজনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘সিলেটের একটি বিষয় শুনেছি। এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, কিছু না।’ ঐতিহ্যবাহী এই আয়োজনকে সফল ও সুন্দর করতে তিনি জেলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

​সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, প্রবীণ সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, আল আমিন শাহীন ও অ্যাডভোকেট মো. ইসহাক প্রমুখ।

​বিশেষ নির্দেশনা ও সতর্কতা
​বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উসকানিমূলক কোনো কর্মকাণ্ড করা যাবে না।’

​জনশৃঙ্খলা বজায় রাখতে সভায় কিছু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—নৌকাবাইচে অংশগ্রহণকারী দলগুলো নৌকায় কোনো ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবে না। এছাড়া বাদ্যযন্ত্র বাজিয়ে অতিরিক্ত নাচানাচি বা বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

​দীর্ঘদিন পর তিতাস নদীর বুকে ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে জেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে

Update Time : ০৭:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬