যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 15

ডেস্ক রিপোর্ট
যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি (BWS)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) গত ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার MCA অফিসে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল মালিকের
সভাপতিত্বে অনুষ্ঠানে গত এক বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করে, যা উপস্থিত সদস্যদের দ্বারা অনুমোদিত হয়।BWS-এর কার্যক্রমকে সফল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অনেক সদস্য মূল্যবান আলোচনা ও পরামর্শ প্রদান করেন।
BWS-এর সেক্রেটারি আমির উদ্দিন এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন স়ংগঠনের সদস্য আব্দুল কাইয়ুম।
বার্ষিক সাধারণ বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সভার দায়িত্ব উপদেষ্টা পরিষদের উপস্থিত তিন সদস্য আতিকুর রহমান জিলু, অধ্যাপক আব্দুল মতিন এবং নেসার আহমেদ—এর কাছে হস্তান্তর করা হয়।
এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা সভায় উপস্থিত সকল সদস্যের সাথে পরামর্শক্রমে বর্তমান কমিটিকেই আরও এক বছরের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নেন।
আগামী ১ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা হলেন চেয়ারম্যান –
আব্দুল মালিক, ভাইস চেয়ারম্যান – ওহিদুর রহমান সেলিম,
সেক্রেটারী – আমির উদ্দিন
ট্রেজারার – আব্দুল মজিদ জলিল
ফান্ড রাইজিং সেক্রেটারী – জুবায়ের আহমেদ জুয়েল, পাবলিসিটি সেক্রেটারী আব্দুল আহাদ, কো-অপটেড ইসি মেম্বার
হাবিবুর রহমান, রুহেল ইসলাম,
সাবির আহমেদ,আনসার হাবিব (ব্র্যাডফোর্ড),আব্দুল মালিক (বার্মিংহাম)ও আবুল হোসেন মামুন (ওল্ডহ্যাম)। এ ক্ষেত্রে কমিটি চাইলে সংগঠনের স্বার্থে আরো ইসি মেম্বার মনোনীত করিতে পারিবেন।



















