জগন্নাথপুরে পর্নোগ্রাফি লোড করে বিক্রির অপরাধে পৃথক অভিযানে গ্রেফতার-৩
- Update Time : ০৭:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- / 837
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে পর্নোগ্রাফি লোড করে বিক্রির অপরাধে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার এরালিয়া বাজার ও জগন্নাথপুর বাজারের আনিছা টেলিকম, মা ডিজিটাল স্টুডিও এবং জগন্নাথপুর পশ্চিম বাজারের মুনা ট্রেডার্সে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি বিক্রির অপরাধে
উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের ওয়ারিশ আলীর ছেলে আলাল হোসেন (২৪), হামিদপুর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৪) ও জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকার আব্দুল নছিরের ছেলে শরীফ উদ্দিন (২৫)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাদের হেফাজতে থাকা কম্পিউটারে অশ্লীল পর্নো ভিডিও সমূহ টাকার বিনিময়ে এলাকার মানুষের নিকট সরবরাহ করিয়া আসিতেছে। গ্রেফতারকৃতরা তাদের মালিকানাধীন উদ্ধারকৃত কম্পিউটার পিসি হইতে দীর্ঘ দিন যাবৎ পর্নো ভিডিও সরবরাহ করিয়া এলাকার যুব সমাজ সহ স্কুল-কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১২সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের ৮ (৫)(ক) ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর টুডে/এইচ কে












