০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোটর সাইকেলসহ চোর গ্রেফতার
- Update Time : ১১:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / 1255
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মোটর সাইকেলসহ চোর চুনু মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার মৃত লস্কর মিয়ার ছেলে।
শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে এস আই লুৎফুর রহমান, এ এস আই ফিরোজ মিয়াসহ একদল পুলিশ পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চুনু মিয়াকে গ্রেফতার করে।
পরে তার হেফাজতে থাকা একটি নাম্বার বিহীন ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর টুডে/এইচকে












