০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

  • Update Time : ০৩:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 2

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তিনি ফিলিং স্টেশন ও ইটভাটা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন রিংকু। পরে স্থানীয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। রিংকুর বন্ধু কামরুল হাসান জুয়েল জানান, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন রিংকু। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিংকুর স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

Update Time : ০৩:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬