স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক শ্রেষ্ট চেয়ারম্যান গন মানুষের নেতা মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা মরহুম জিল্লুর রহমান খান’র ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের উদ্যোগে সকালে মরহুমের কবর জিয়ারত, কেউনবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরন করা হয়। সোমবার (২৪ সেপ্টেম্বর) কেউনবাড়ি বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মনাফ
মীরপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মরহুম জিল্লুর রহমান খানের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ছিলেন আওয়ামী লীগ রাজনীতির একজন নিবেদিত প্রান। তিনি ছিলেন সৎ আদর্শবান ন্যায় পরায়ন ব্যক্তি। তার কর্ম আদর্শকে আমাদের লালন করে যেতে হবে। তিনি মরহুম জিল্লুর রহমান খানের স্মৃতিকে জনগনের হৃদয়ে চিরদিন অম্লান করে রাখতে জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের মহতী কার্যক্রমের প্রতি অভিনন্দন জানান।
জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের আহবায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ছাবির মিয়া ছাব্বির, স্মৃতি পরিষদের সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র। জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক যুবলীগ নেতা বাদশা মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সদস্য আফজল খান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সদস্য হীরা মিয়া, যুগ্ম আহবায়ক লিতু খান, সদস্য মুর্শেদ খান, সাইফুল ইসলাম, সুলতান মিয়া, আকমল খান, আলাল শেখ প্রমূখ।
স্মরনসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আজাদ মিয়া, আওয়ামী লীগ নেতা রমিজ মিয়া, স্মৃতি পরিষদের সদস্য জহুর মিয়া, কয়েছ মিয়া, মুজিবুর রহমান জনি প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হান্দু মিয়া। জিল্লুর রহমান খান স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়।
জগন্নাথপুর টুডে/এইচ কে