০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে কটিয়াদীতে ডেঙ্গুর হানা, এক সপ্তাহে আক্রান্ত ১৬

  • Update Time : ০৪:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 11

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে নতুন করে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়লেও আক্রান্তদের চিকিৎসা নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে এখানে বর্তমানে একজন মাত্র ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
৬ই অক্টোবর মঙ্গলবার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় সাম্প্রতিক সময় ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। গত এক সপ্তাহে জ্বর ও ডেঙ্গুর উপস্বর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে ডেঙ্গু সনাক্তকরণের কীট ও এন এস -১(NS1)পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের মশারির ভিতরে রেখে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ শাহরিয়ার অনিক বলেন আবহাওয়া পরিবর্তন ও থেমে থেমে বৃষ্টি আসার কারণে এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে। যার ফলে ডেঙ্গু রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তবে পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে সামাজিক সচেতনা বাড়ানোই সবচেয়ে বেশি প্রয়োজন।
তিনি আরো বলেন বাড়ির আশেপাশে ঝুপঝার, ফুলের টপ কিম্বা যেকোনো পাত্রে জমে থাকা পানি তিন দিনের বেশি রাখতে দেওয়া যাবে না। তাছাড়া কারো তীব্র জ্বর, শরীর ব্যথা বা বমি ভাব দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করানো উচিত বলে তিনি পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

অবশেষে কটিয়াদীতে ডেঙ্গুর হানা, এক সপ্তাহে আক্রান্ত ১৬

Update Time : ০৪:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬