জগন্নাথপুরে হাজি নেছাওর আলী আফতেরা বিবি মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা ফ্রান্স প্রবাসী এম ফখরুল ইসলাম ফয়েজ কর্তৃক মানবতার কল্যানে প্রতিষ্টিত হাজি নেছাওর আলী আফতেরা বিবি মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) আধুয়া গ্রামে নিজ বাস ভবনে দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরন করেন হাজি নেছাওর আলী আফতেরা বিবি মানব কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা হাওয়ারুন বিবি, অর্থ উপদেষ্টা মোস্তাক আহমদ, যোগাযোগ উপদেষ্টা জালাল আহমদ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মীরপুর ইউনিয়নের বড় কাপন গ্রামের বাসিন্দা গুরুতর অসুস্থ সুবল দে, গোবিন্দ দে ও ভক্তি দে’র চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের ফ্রান্স প্রবাসী ফখরুল ইসলাম ফয়েজ কর্তৃক তার পিতা হাজি নেছাওর আলী মা আফতেরা বিবির নামে আর্ত মানবতার কল্যানে হাজি নেছাওর আলী আফতেরা বিবি মানব কল্যান ফাউন্ডেশন প্রতিষ্টা করেন। ফাউন্ডেশনের সদস্যরা হলেন প্রতিষ্টাতা চেয়ারম্যান এম ফখরুল ইসলাম ফয়েজ, উপদেষ্টা মুজিবুর রহমান, উপদেষ্টা হাওয়ারুন বিবি,

উপদেষ্টা শাপলা রহমান, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, অর্থ উপদেষ্টা মোস্তাক আহমদ, সহ অর্থ উপদেষ্টা ফরিদা বেগম, যোগাযোগ উপদেষ্টা জালাল আহমদ, প্রচার উপদেষ্টা লুৎফা বেগম, সদস্য নুর জাহান ইসলাম, সাজেদা বেগম, হানিফা রহমান, তুফা বেগম, শেফা বেগম, পান্না বেগম, হাফিজুর রহমান, শাফী রহমান, সুলেমান আহমদ।

জগন্নাথপুর টুডে/এইচকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *