জগন্নাথপুরে এলজিইডির সড়ক পরিস্কার পরিছন্ন কর্মীদের মাঝে সঞ্চয়ের ৫৭লাখ টাকার চেক বিতরন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক রুরাল এমপ্লয়মেন্ট রোড মেনটেনেন্স প্রকল্পের আওতায় সড়ক পরিস্কার পরিছন্ন কাজে নিয়োজিত ৮০জন নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের ৫৭ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।

সোমবার বিকেলে এলজিইডির জগন্নাথপুর অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারী কর্মীদের হাতে জনপ্রতি ৭২ হাজার টাকার চেক তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেছেন দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতা অর্জনের ফলে বিশ্বে প্রশংসিত হয়েছেন।

দেশে কর্মজীবি মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও এলজিইডির হিসাব সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় চেক বিতরনী অনুষ্টানে বক্তব্য রাখেন এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,

সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমূখ। এদিকে জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার মানন্নোয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। উপজেলা নিবাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার পঞ্চানন বালা,

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সহকারি শিক্ষক রুহুল আমীনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। অনুষ্টানে বক্তব্য রাখেন শাহজালাল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন,

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, শ্রীরামসী চাঁদবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, এস এমসির সভাপতি এম ফজরুল ইসলাম, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, শিক্ষক দিলোয়ার হোসেন, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল হক প্রমূখ।

জগন্নাথপুর টুডে/এইচকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *