জগন্নাথপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্টানে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুরসহ পুরো জেলা ব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্বোপরী উন্নয়নের মহা বিপ্লব সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন আগামী ৫ বছর শেখ হাসিানা ক্ষমতায় থাকলে বাংলাদেশ কখনও পথ হারা হবেনা।

তিনি দেশ ও জাতির কল্যাণে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট প্রদানে জনসাধারনের প্রতি অনুরোধ জানিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার পাটলী, মীরপুর, আশারকান্দি ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সড়ক, ব্রীজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তি প্রস্থর এবং উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক নদীতে পোনা মাছ অবমুক্ত করণ উদ্বোধন শেষে

পৃথক স্থানে আয়োজিত সভায় উপরোক্ত কথাগুলো বলেছেন। প্রতিমন্ত্রী জগন্নাথপুর ও দক্ষিন সুনাগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণণা দিয়ে বলেন পুরো জেলার মধ্যে প্রায় দেড়’শ কোটি টাকা ব্যায়ে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে বৃহৎ রানীগঞ্জ সেতু ও আঞ্চলিক মহা সড়কের কাজ দ্রুত গতিতে চলছে।

তিনি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন জননেত্রী শেখ হাসিনা আমার দীর্ঘ কার্যক্রমে সন্তোষ্ট রয়েছেন। আমার বিশ্বাস নেত্রী আমাকেই আপনাদের সেবা করার জন্য আবারো সুযোগ দেবেন। প্রতিমন্ত্রী ঐদিন উপজেলা সদরের হবিবনগর এলাকায় মৎস্য অধিদপ্তর সুনামগঞ্জের বাস্তবায়নে ও

জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ২শ ২৭ কেজি পোনা মাছ নলজুর নদীতে অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। এসময় অন্যদের মাঝে উপস্তিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম,

সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার আমিনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার মাসুদ জামান খান, দিরাই উপজেলা মৎস্য অফিসার শরিফুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ

ইসলাম মুন্না প্রমূখ। এদিকে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্্েরর জনবলসহ বিভিন্ন দাবী উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্্েরর জনবলসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে

স্বাস্থ্য কমপ্লেক্্েরর সুন্দর পরিবেশ এবং জনসাধারনের চিকিৎসা সেবায় কাজ করায় কর্মরত চিকিৎসকদের প্রতি অভিনন্দন জানান। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইএনও মাহফুজুল আলম মাসুম, ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,

স্বাস্থ্য কমপ্লেক্্েরর ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনামসহ চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ১কোটি ২২লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে পৌর শহরের কেশবপুর-টুকের বাজার-পোনা উল্ল্যা সড়ক সংস্কার কাজ, ৯৭লাখ ৩৭ হাজার টাকা ব্যায়ে মীরপুর ইউনিয়নের বাউর কাপন মাদ্রাসার সংস্কার কাজ,

৭৭লাখ ১৫ হাজার টাকা ব্যায়ে আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইর-দাওরাই-জয়দা সড়কের সংস্কার কাজ, ৮৪লাখ ৫৮ হাজার টাকা ব্যায়ে নয়াবন্দর বাজার-দাওরাই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন এবং কাঠালখাইর-দাওরাই সড়কের ইটাখলা নদীর উপর ২ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা ব্যায়ে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হাসনাত হোসেন প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *