স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার সহস্্রাধিক ব্যক্তিদের অংশ গ্রহনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
সকাল ১০টায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন শেষে “হাওরে মাছ হৃদয়ে গান, সরকারি সেবা আনে উন্নয়নে প্রাণ” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সিদ্দিক আহমদ। 
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,
মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যাবস্থাপক এম এম শহীদুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, ওসি তদন্ত নব গোপাল দাশ, সাংবাদিক শংকর রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের দিক নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী ও উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকারের কারিগরি সহযোগিতায় বর্ণিল সাজে সাজানো হয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গন।
প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ ও সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র প্রদর্শন করা হয়। আলোক সজ্জা এবং শিশু কিশোর ও সকল বয়েসী নারী পুরুষদের কোলা হলে মূখরিত হয়ে উঠে উন্নয়ন মেলা প্রাঙ্গন। বিভিন্ন সরকারি দফতরের ৩৭টি ষ্টল থেকে জনসাধারকে বিভিন্ন সেবামূলক কাজের পরামর্শ দেয়া হয়। উন্নয়ন মেলায় অংশ গ্রহনকৃত আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন স্টলগুলো হচ্ছে জগন্নাথপুর পুলিশ প্রশাসন,
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ভুমি অফিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রকৌশলী এলজিইডি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিস, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য, সমন্বয়কারী এবিএখা, উপজেলা আনসার ও ভিডিপি অফিস, নির্বাহী প্রকৌশলী জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ, জগন্নাথপুর পৌরসভা, উপজেলা হিসাব রক্ষন অফিস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জগন্নাথপুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মৎস্য অফিস,
উপজেলা প্রানী সম্পদ অফিস, ইউনিয়ন পরিষদ সমুহ, ব্যাংক সমুহ, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা সাব-রেজিষ্টার অফিস, স্যাটেলমেন্ট অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা সমবায় অফিস, জগন্নাথপুর পল্লী উন্নয়ন অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জগন্নাথপুর, ইসলামিক ফাউন্ডেশন ও বন বিভাগ।
জগন্নাথপুর টুডে/১৮