জগন্নাথপুরে যুবলীগ নেতার মটর সাইকেল পুড়ে ছাঁই ॥ ইউপি সদস্য সহ গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীচর গ্রামের বাসিন্দা ইউনিযন যুবলীগ নেতা দুলাল মিয়ার মোটর সাইকেলটি পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা সোমবার ( ১ জুলাই) সন্ধ্যায় রাস্তায় আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে মটর সাইকেলটি সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় মটর সাইকেল আরোহী চালক সহ ৩জনকে বেধরক পিঠিয়ে আহত করেছে। আহত হেলাল মিয়া, সোলেমান মিয়া ও কাজল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুড়ে যাওয়া মটর সাইকেল মালিক দুলাল মিয়া জানান, কালনীরচর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য শওকত আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার আমার ছোট ভাই হেলাল মিয়া আমার ব্যবহৃত মটর সাইকেল নিয়ে ফেচীর বাজার য়ায়। সন্ধ্যা পৌনে ৭টায় বাজার থেকে হেলাল মিয়া তার দুই বন্ধু সহ বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ শওকত আলী মেম্বারের বাড়ির সামনে পৌছা মাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা শওকত আলী মেম্বার ও তার সহযোগীরা মটর সাইকেলের গতিরোধ করে আমার ভাই হেলাল মিয়া ও তার দুই বন্ধুকে বেধরক পিঠিয়ে আহত করে। এসময় হামলাকারীরা মটর সাইকেলে আগুন ধরিয়ে দিলে মুহুর্তেই পুড়িয়ে ছাঁই হয়ে যায়। দুলাল মিয়া আরো জানান, ঘটনাটি থানায় জানানো হলে এস আই অনুজ কুমার দাশ দ্রুত একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে মটর সাইকেল পুড়ানো ও হামলার সাথে জড়িত ইউপি সদস্য শওকত আলী ও তার সহযোগী রাসেল মিয়াকে (২৫) আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় দুলাল মিয়া বাদি হয়ে ইউপি সদস্য শওকত আলীকে প্রধান আসামী করে ১১জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনুজ কুমার দাশ জানান, মটর সাইকেল পুড়ানো ও হামলার সাথে জড়িত আটক ইউপি সদস্য শওকত আলী ও রাসেল মিয়াকে মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় মঙ্গলবার (২ জুলাই) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *