১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরের আত্মহত্যা
- Update Time : ০৭:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
- / 743
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে টিটু মিয়া (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের মিনার মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার (১ জুলাই) রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। এ সুযোগে কিশোর টিটু মিয়া শয়ন কক্ষের তীরের সাথে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করে। মধ্য রাতে পরিবারের লোকজন টিটু মিয়াকে শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ দোস্তপুর গ্রামে পৌছে নিহত টিটু মিয়ার মৃত দেহ উদ্ধার করে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। এদিকে টিটু মিয়ার আত্মহত্যার ঘটনাকে ঘীরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।










