১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ডাকাত গ্রেফতার
- Update Time : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
- / 713
ষ্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ডাকাত ইন্তাজ আলীকে (৪০) গ্রেফতার করা হয়েছে। ধৃত ইন্তাজ আলী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর ব্রাক্ষ্মনগাঁও গ্রামের মৃত তৈমুজ আলীর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে ইন্তাজ আলীকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ডাকাত ইন্তাজ আলীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।










