১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সরকারি বরাদ্দের নলকূপ স্থাপন বিষয়ক মতবিনিময় সভা

  • Update Time : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • / 817

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের বিশেষ বরাদ্দ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে ৮টি ইউনিয়নের সব কটি গ্রামে বিশুদ্ধ পানির সমস্যা নিরসনে নলকূপ স্থাপন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর, হিজলা, মজিদপুর, ফরিদপুর, সনুয়াখাই, মোহাম্মদপুর, গোরারগাঁও, খাসিলা, যুগলনগর, বাদে খাসিলা গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তি বর্গের উপস্থিতিতে পৃথক পৃথক মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ জনগোষ্টির কল্যানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় দরিদ্রদের কল্যানে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন জগন্নাথপুর উপজেলায় বিশুদ্ধ খাবার পানি সংকট দূরী করনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় প্রায় অর্ধশত কোটি টাকা ব্যায়ে নলকূপ স্থাপনের প্রদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে টিউবওয়েল ব্যবহারে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রনয়নের কাজ শুরু হয়েছে। শীঘ্রই তালিকা সম্পন্নের পর নলকূপ স্থাপনের কাজ শুরু হবে। তিনি উপজেলাবাসীর কল্যানে বিশাল এ পদক্ষেপের জন্য জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি অভিনন্দন ও কৃতঞ্জতা প্রকাশ করেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইয়াসির আরাফাত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে সরকারি বরাদ্দের নলকূপ স্থাপন বিষয়ক মতবিনিময় সভা

Update Time : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯