স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামী সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ১০জুলাই) ভোর রাতে এস আই অনুজ কুমার দাশের নেতৃত্বে এস আই আফছার আহম্মেদ সহ একদল পুলিশ মৌলভী বাজার থানা পুলিশের সহযোগিতায় মৌলভী বাজার শহর থেকে একাধিক মামলার পলাতক আসামী ফারুক মিয়াকে গ্রেফতার করেছে। ধৃত ফারুক মিয়া উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের রশিক মিয়ার ছেলে। একই রাতে পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী আলকাছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মৃত মনফর আলীর ছেলে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।