সুনামগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত
- Update Time : ০৫:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
- / 851
সুনামগঞ্জ প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে সুনামগঞ্জে পালিত হচ্ছে ৪৮তম জাতীয় সমবায় দিবস। শনিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলার একাডেমীর প্রাঙ্গনে জাতীয় সংগীত ও বেলুন উড়ানোর মধ্যে ৪৮তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহামন,জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট চান মিয়া,জেলা সমবায় অফিসার চন্দন রায় প্রমুখ। উদ্বোধন শেষে জেলা শিল্পকলার একাডেমীর প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখান গিয়ে র্যালিটি সমাপ্ত করা হয়।













