০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় শীতার্ত ৩০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / 760
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় শীতার্ত ৩০০ জন নারী ও পুরুষের মধ্যে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রেড ক্রিসেন্টের কার্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র (চাদর) বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আফতাব উদ্দিন,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.মতিউর রহমান পীর,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়াম্যান করুনা সিন্দু বাবুল,ইউনিট কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমেদ,ইউনিট অফিসার কনিকা তালুকদার,সিনিয়র যুব সদস্য জুনায়েদ আহমেদ,আজীবন সদস্য মো.এমদাদুল হক শাহজাহান,যুব প্রধান মাছুম আহমেদ,উপ-যুব প্রধান সোয়েব আবেদীন,যুব সদস্য ফাহিমা বেগম প্রমুখ।













