দুলন মিয়া,রানীগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার ( ৮জুন ) রানীগঞ্জ বাজরে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট রানীগঞ্জ শাখার প্রধান ক্বারী আবু সাঈদ মো: ইয়াহিয়া।
আনজুমানে তালামীযে ইসলামীয়া রানীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মো: মিফতাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহ- সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে তালামীযে ইসলামীয়া রানীগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাহমুদুল হাসান তুহিন,
ক্বারী আক্তার হোসেন, উপদেষ্টা হীরা মিয়া, ক্বারী ফয়ছল আহমদ, আল ইসলাহ রানীগঞ্জ শাখার অর্থ সম্পাদক মো: কালাম উদ্দিন, ক্বারী জামাল উদ্দিন, বিশিষ্ট কবি জামাল শহীদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সাফি তালুকদার, মো: লিখন মিয়া, রানীগঞ্জ ফেন্ডস্ ক্লাবের সভাপতি মো: ইসলাম আলী, সহ সভাপতি মো: নাহিদুল ইসলাম নুরুল,
তালামীযে ইসলামীয়া রানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সভাপতি রইছ উদ্দিন, সহ-সভাপতি আবুল খয়ের, নাহিদুল ইসলাম কায়েছ,
সাংগঠনিক সম্পাদক মো: কবির উদ্দিন তালুকদার, অর্থ সম্পাদক হাফিজ ইমরান আহমদ সহ তালামীয নেতৃবৃন্দ ও ধর্ম প্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
জ.টুডে-৯জুন২০১৮/বিডিএন