০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইউএনও এবং এসিল্যান্ডের পদ শুন্য থাকায় প্রশাসনিক কাজে স্থবিরতা
- Update Time : ০৯:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / 940
স্টাফ রিপোর্ট:-
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) পদ শুন্য থাকায় প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।
পাশ্ববর্তী দক্ষিন সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জগন্নাথপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পদোন্নতি জনিত কারনে গত ৫জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ নারায়ানগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হন।
এদিকে সহকারি কমিশনার ভুমি (এসিল্যান্ড) হোসাইন মোহাম্মদ হাই জকি গত ১৯ মার্চ বদলি হলে এর স্থলে দীর্ঘ ৩মাসেও কোন এসিল্যান্ড যোগদান করেননি। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় প্রশাসনের গুরুত্বপূর্ন ২টি পদে কর্মকর্তা শুন্য থাকায় জনসাধারন চরম ভোগান্তিতে পড়েছেন।
জ.টুডে ১৪ জুলাই ১৮/এইচ কে













