ছাতকে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃতে একটি আভিযানিক দল শুক্রবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিতিত্তে ছাতক উপজেলার কেশবপুর পয়েন্টের হযরত শাহজালাল (রহঃ) ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী ছাতক উপজেলার বাউশা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আকল মিয়া (৩৬)।
র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কেশবপুর পয়েন্টের হযরত শাহজালাল (রহঃ) ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আকল মিয়াকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আকল মিয়া দীর্ঘদিন যাবত যুব সমাজের নিকট নেশাজাতীয় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের নেতৃতে একটি অভিযানিক দল শুক্রবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এস এম পির মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে শ্রীরামপুর চৌমোহনী বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে থেকে ১টি সিএনজি ও বিপুল পরিমান ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লোহারমহল গ্রামের সেলিম আহমদের ছেলে জাহেদ আহমদ (২১) ও একই উপজেলার পশ্চিম বেউর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (২৬)। র‌্যাব এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে জকিগঞ্জের সীমান্ত এলাকা থেকে সিলেট যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর চৌমোহনী বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে সিএনজিটিকে থামার সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় সিএনজির টুল বক্সে থাকা ১০ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫০ লাখ ১২ হাজার ৫শ টাকা। এসময় আরো ২ মাদক ব্যবসায়ী সিলেট জেলার মোগলাবাজার উপজেলার গোটাটিকর রোড নং ৪ এর ১৪নং বাসার মৃত মছদ্দর আলীর ছেলে পারবান হোসেন ও জকিগঞ্জ উপজেলার পশ্চিম বেউর গ্রামের ছানুয়ার আলী উরফে ছানই মিয়ার ছেলে বদরুল হক বদু পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য, সিএনজি ও আটককৃতদের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতিশ্রুত ৩০লাখ টাকা ব্যায়ে নির্মিত পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী নতুন পাড়া গ্রামে প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতিশ্রুত প্রায় ৩০লাখ টাকা ব্যায়ে নির্মিত পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ জুলাই) স্বজনশ্রী গ্রামে এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” স্লোগানটি কার্যকর হয়েছে, ইতোমধ্যে জগন্নাথপুরসহ দেশের প্রতিটি অজো পাড়া গাঁয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে।

শীঘ্রই প্রতিমন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা দিবেন। গ্রামীন অবকাঠামোগত উন্নয়নসহ বৃহৎ রানীগঞ্জ সেতু ও আঞ্চলিক মহা সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ভবন নির্মান ছাড়াও সর্বোপরি উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে বলেন এসব উন্নয়নে রয়েছে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের অক্লান্ত প্রচেষ্টা।

আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে এবং জগন্নাথপুরে উন্নয়নের ধারা বাহিকতা অব্যাহত রাখতে প্রতিমন্ত্রী এম এ মান্নানের হাতকে শক্তিশালী করনে জনসাধারনের প্রতি আহবান জানান। তিনি দলীয় কার্যক্রমকে তৃনমূল পর্যায়ে গতিশীল রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র গ্রামে গঞ্জে প্রচার করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া বলেছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগনের ভাগ্য পরিবর্তন। জননেত্রী শেখ হাসিনা গরীব দু:খী মেহনতি মানুষের কল্যানে কাজ করে বাংলাদেশকে একটি উন্নয়ন সমৃদ্ধ দেশে পরিণত করেছে।

তিনি উন্নয়নের জাগরনকে ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুরের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য নুরুল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক মেম্বার ফারুক মিয়া, সাবেক মেম্বার এলাইছ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুবায়ের আহমদ ঝুনু প্রমূখ। পরে সুইচ টিপে বিদ্যুৎ সঞ্চাালন লাইনের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

জ.টুডে/ আব্দুল হাই

জগন্নাথপুরে নবাগত ইউএনও মাহফুজুল আলম মাসুমকে বাকবিশিসের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক জগন্নাথপুর উপজেলার নবাগত ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্যে নবাগত ইউএনও মাহফুজুল আলম মাসুম বলেছেন আমি এক সময় শিক্ষক ছিলাম তাই শিক্ষকদের প্রতি আমার ভালোবাসা রয়েছে।

তিনি বলেন জগন্নাথপুরে আমার কর্মকালীন সময়ে আপনাদেরকে নিয়ে উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জনসাধারনের সেবায় কাজ করে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলায় বাল্য বিবাহ, মাদক প্রতিরোধে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাহমুদ সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকবিশিস উপজেলা কমিটির সহ সভাপতি নিয়াজ আহমেদ ভূঁইয়া, অধ্যক্ষ আলী আকবর হোসেন, সৈয়দ আয়েশ মিয়া, সহ সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ধর্ম সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সদস্য মিজান আহমদ। সংবর্ধনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন বাকবিশিস উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানা। অনুষ্টানের শুরুতে সংবর্ধিত অতিথি ইউএনও মাহফুজুল আলম মাসুমকে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির অর্থ সম্পাদক মির্জা আমিনুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মমতাজ নাসরীন, সদস্য আবু খালেদ।

সবংর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, মহিলা সম্পাদক সারজিমা বেগম, শিক্ষা সম্পাদক সুরুজ্জামান, সাহিত্য সম্পাদক ইমরান আলী, সদস্য আহসান হাবীব, সুহেল আহমেদ প্রমূখ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার পলাতক আসামী রানা মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের ছুরুক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই আবুল হোসেন সবুজের নেতৃত্বে একদল পুলিশ অলইতলী গ্রামে অভিযান চালিয়ে রানা মিয়াকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার রানা মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরের ব্যবসায়ী শিক্ষানুরাগী আজাদ আলী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গেছেন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো: আজাদ আলী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গেছেন।

শুক্রবার (২৭ জুলাই) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। যুক্তরাজ্যে অবস্থানকালে তার বড় ভাই হাজি তছির আলীর বড় ছেলের বিয়ের অনুষ্টানে অংশ গ্রহন ছাড়াও আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদের সাথে দেখা করা সহ সেখানকার শিক্ষা প্রতিষ্টান ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।

তিনি সংক্ষিপ্ত সফর শেষে আগামী ২সপ্তাহ পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন। সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে যাত্রাকালে সকলের দোয়া কামনা করেছেন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাহফুজুল আলম মাসুম  মঙ্গলবার (২৪ জুলাই) যোগদান করেছেন। তিনি এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন ।  এদিকে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম ঐদিন সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌছলে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার প্রমূখ।

লন্ডনে লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের কনফারেন্স ও কাউন্সিলে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আমিনুল হক ওয়েছ, লন্ডন অফিস:
আঞ্জুমানে আল-ইসলাহ ইউকের উদ্যোগে উলামা কনফারেন্স এবং লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের ২০১৮-২০ সেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ জুলাই) লন্ডনের দারুল হাদীস লাতিফিয়ায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, আম্বিয়ায়ে কিরামের উত্তররাধিকারী হিসেবে উলামায়ে কিরামের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

মুসলিম উম্মাহর বর্তমান ক্রান্তিলগ্নে উলামায়ে কিরামকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদা-বিশ্বাস ও সঠিক দ্বীনি শিক্ষা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

আঞ্জুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস আল্লামা আবদুল জলিলের সভাপতিত্বে, সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসানের যৌথ পরিচালনায় উলামা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাতিফিয়া উলামা সোসাইটির সাবেক প্রেসিডেন্ট হযরত আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী, হযরত মাওলানা শামসুদ্দীন নূরী, হযরত মাওলানা নজরুল ইসলাম ও লাতিফিয়া কারী সোসাইটির প্রেসিডেন্ট হযরত মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন।

বুটেনের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক উলামায়ে কিরামের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ছাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, লাতিফিয়া উলামা সোসাইটির সাবেক সেক্রেটারি মুফতী আবদুর রহমান নেজামী, আঞ্জুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা কয়েছুজ্জমান, জেনারেল সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস, ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ্ব আবদুস সালাম, মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি আলহাজ্ব মিসবাউর রহমান প্রমূখ।

উলামা সমাবেশে আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের তত্ত্বাবধানে এবং উপস্থিত উলামায়ে কিরামের সম্মতিতে ২০১৮-২০২০ সালের জন্য লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন প্রেসিডেন্ট মাওলানা শেহাব উদ্দীন, ভাইস-প্রেসিডেন্ট মাওলানা আবদুল মালিক, মাওলানা আবদুল কাহহার, জেনারেল সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা খায়রুল হুদা খান, ট্রেজারার মাওলানা রফিক আহমদ।

তাছাড়া বৃটেনে বসবাসরত উলামায়ে কিরামদেরকে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে ৪টি কাউন্সিল গঠন করা হয়। সেগুলোর মধ্যে ওভারভিউ ও স্ক্রুটিনি কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কেরামরা হচ্ছেন হযরত মাওলানা হাফিজ আবদুল জলিল, হযরত মাওলানা মুফতী ইলিয়াস হোসাইন, হযরত মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শেহাব উদ্দীন, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। রিসার্চ কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কেরামরা হচ্ছেন মাওলানা আবদুল আউয়াল হেলাল, মাওলানা মুফতী শাহজাহান মাহমুদ, মাওলানা হুসাইন আহমদ আমিনী, মাওলানা মুহিব আল কাসিম।

ফতোয়া কাউন্সিলের দায়িতপ্রাপ্ত উলামায়ে কেরামরা হচ্ছেন মাওলানা মুফতী আশরাফুর রহমান, মাওলানা হাফিজ হেলাল উদ্দিন, মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা মারুফ আহমদ। তারবিয়াত কাউন্সিলের দায়িতপ্রাপ্ত উলামায়ে কেরামরা হচ্ছেন মাওলানা সালমান আহমদ চৌধুরী, মাওলানা আবদুল কাহহার, মাওলানা এম এ কাদির আল হাসান, হাফিজ মাওলানা বশির উদ্দিন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭০ কেজি গাঁজা সহ নোহা গাড়ি আটক

স্টাফ রিপোর্ট:

সুনামগঞ্জ সদর উপজেলাধীন সিলেট-সুনামগঞ্জ-দিরাই সড়ক এলাকায় ৭০ কেজি গাঁজা ও একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। বুধবার(২৫ জুলাই) গভীর রাতে উপজেলার কাঠইর ইউনিয়নের দিরাইর সড়ক এলাকা থেকে এগুলো আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

এ সময় অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গাঁজা ও গাড়ি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা ও নোহা গাড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ, ডিভি পুলিশের ওসি কাজি মুক্তাদির আহমদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান, পরিদর্শক মোঃ শোয়েব আহমদ চৌধুরী প্রমূখ।

বৃহস্পতিবার(২৬ জুলাই) সকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আহমদ মিয়ার ভাই বিশিষ্ট ব্যবসায়ী জিতু মিয়ার মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা আহমদ মিয়ার ভাই সিলেট মহানগরীর তালতলাস্থ আবাসিক হোটেল ইষ্ট এন্ড এর স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম জিতু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, সাধারন সম্পাদক কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমদ,

সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম প্রমূখ। বিবৃতি দাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

জগন্নাথপুর টুডে/বিপ্লব