রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন

ডেস্ক রিপোর্ট:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৩০ জুলাই) রাত ৮টায় প্রার্থীদের পোলিং এজেন্ট সূত্রে বেসরকারি ফলাফল পাওয়া যায়।

রাসিকের ১৩৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে লিটন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩শ ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪শ ৯২ ভোট।

এর আগে, সকাল ৮টায় নগরীর উপ-শহর স্যাটেলাইট টাউন স্কুল কেন্দ্রে নিজের ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পাশাপাশি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে শতভাগের কাছাকাছি আশাবাদী।

যেকোন ফলাফল মেনে নেয়ার মানসিকতাও আমাদের রয়েছে। আশা করছি, ৭০ থেকে ৭৫ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হব। প্রতিকূল আবহাওয়া মূষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

এদিকে রাসিকের ২২নং ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রে ভোটাররা প্রথমবার এ পদ্ধতিতে ভোট দেয়ায় কিছুটা সমস্যায় পড়েন বলে অভিযোগ করেন। তবে, কেন্দ্রে থাকা কর্মকর্তারা এক্ষেত্রে তাদের সহায়তা করেন বলেও জানান ভোটাররা।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

টুডে ডেস্ক:

মাদকসেবী এক ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। সোমবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাথরডুবী ইউনিয়নের পাথরডুবী গ্রামের নুরুল ইসলাম মাস্টার (৬০) স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতার কাজ করতেন।

তার ছোট ছেলে সিরাজুল ইসলাম (৩২) মাদক সেবন করতেন এবং নিয়মিত টাকা না দেয়ায় প্রায় সময়ই ঝগড়া হতো। ঘটনার দিনেও টাকা না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে ছেলের লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে ২বছরের শিশু কন্যা মাওয়া চৌধুরী তায়িবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তায়িবা জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য রাসেল চৌধুরীর মেয়ে।

সোমবার (৩০জুলাই) সকাল ১১টায় মাওয়া চৌধুরী তায়িবা নিখোঁজ হলে পরিবারের লোকজন তাকে ব্যাপক খোজাখুজি করেন। প্রায় এক ঘন্টা পর বাড়ির পুকুরের ঘাটে তল্লাশী করে পানিতে তলিয়া যাওয়া তায়িবার মৃতদেহ উদ্ধার করা হয়।

এসময় বাবা মা আত্মীয় স্বজনদের করুন আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। তায়িবার বাবা রাসেল চৌধুরী জানান, আজ সোমবার আছরের নামাজের পর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪০ কেন্দ্রের ফলাফলে কামরান এগিয়ে

টুডে ডেস্ক:

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৪০টির ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য- সিসিক নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৯৪ জন। এর মধ্যে মেয়র প্রার্থী ৭ জন, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৭ জন কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত আসনে ৬২ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহম্মদ কামরান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের ডা. মো. মোয়াজ্জেম হোসেন খান (হাতপাখা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মো. আবু জাফর (মই) এবং স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের (টেবিল ঘড়ি), মো. এহসানুল হক তাহের (হরিণ) ও মো. বদরুজ্জামান সেলিম (বাস)।

নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭শ ৩২জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪শ ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২শ ৮৮ জন নারী ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জগন্নাথপুর টুডে /বিপ্লব

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এমপি প্রার্থী এম এ ছাত্তারের সরগরম প্রচারনা

স্টাফ রিপোর্ট:
আগামী জাতীয় নির্বাচনে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী এম এ ছাত্তার তার নির্বাচনী এলাকায় ও যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মী এবং জনসাধারনের মন জয় করতে ইতোমধ্যে সরগরম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রচারনার পাশাপাশি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করতে মনোনয়ন প্রত্যাশায় বিএনপির শীর্ষ নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাজ্যে বিএনপির কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী গরীব দু:খী মেহনতি মানুষের বন্ধু ক্লিন ইমেজের ত্যাগী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অত্যান্ত আস্তাভাজন ব্যক্তি জননেতা এম এ ছাত্তার জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছেন।

এবং যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের নাগরিকদের মন জয় করতে ইতোমধ্যে যুক্তরাজ্যে চষে বেড়াচ্ছেন। অত্যান্ত হাস্যজ্জ্বল সদালাপী ন¤্র ভদ্র দানশীল ব্যক্তিত্ব এম এ ছাত্তার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম হাজি আব্দুল ওয়াছিত মা হাজি সূর্য উজ্জল বিবি। ২ভাই ৩ বোনের মধ্যে তিনিই সবার বড়।

ছোট বেলা থেকেই যুক্তরাজ্যে বাবা মায়ের সাথে বসবাস শুরু করলেও সেখানে উচ্চ শিক্ষা গ্রহনের পর কর্ম জীবন শুরু করেন। ২ ছেলে ১ মেয়ের জনক এম এ ছাত্তার কর্ম জীবনের পাশাপাশি বিএনপির রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত থেকে সাংগঠনিক কার্যক্রমে রাজনৈতিক ও সামাজিক সংগঠন সংস্থা গুলোতে সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে চালিয়ে যাচ্ছেন।

এম এ ছাত্তার যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও তার রয়েছে দেশ ও নিজ এলাকার প্রতি মমত্ববোধ। সুযোগ ফেলেই নারীর টানে ছুটে আসেন তার নিজ উপজেলা জগন্নাথপুরের জন্ম মাটি খাগাউড়া গ্রামে। বছরের অধিকাংশ সময় নিজ এলাকায় অবস্থান করে এলাকাসহ উপজেলা শিক্ষা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন। ইতোমধ্যে নিজ ইউনিয়ন চিলাউড়া হলদিপুর ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টান এবং অসহায় দরিদ্র পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

এসবের মধ্যে উল্লেখ যোগ্য অনুদান রয়েছে রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ কলেজে প্রায় ১৫লাখ টাকা ব্যায়ে একটি কক্ষ নির্মান এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভুমি প্রদানসহ প্রায় ৩৫লাখ টাকা ব্যায়ে উচ্চ বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্টানের অনুদানের পাশাপাশি এলাকার গরীব অসহায় পরিবারকে গৃহ নির্মাণ ছাড়াও বিভিন্ন দূর্যোগে আর্থিক অনুদান প্রদান করে আসছেন।

এম এ ছাত্তারের শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে বিভিন্ন অনুদানের ফলে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন। এলাকার অপরাধ প্রবনতা প্রতিরোধসহ সামাজিক অবক্ষয় রোধে তার রয়েছে মূখ্য ভুমিকা। বিএনপি রাজনীতির প্রজ্ঞাশীল ব্যক্তি এম এ ছাত্তার আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এ প্রতিবেদককে জানান, অর্থ বিত্তের প্রতি আমার কোন লোভ লালসা নেই।

শিক্ষা, সামাজিক কার্যক্রমে এবং গরীব দু:খী অসহায় মেহনতি মানুষের কল্যাণে নিজেকে আজীবন জড়িয়ে রাখতে চাই। তিনি বিএনপির একজন ত্যাগী কর্মী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে দল তাকে মূল্যায়ন করবে এটাই প্রত্যাশা করে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সর্বস্তরের নাগরিকবৃন্দ সহ যুক্তরাজ্যে বসবাসরত নির্বাচনী আসনের সর্বস্তরের নাগরিকবৃন্দ এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা প্রত্যাশা করে সকলকে অভিনন্দন জানান।

জগন্নাথপুর টুডে/ আব্দুল হাই

সৌদি আরবে আরো ৩ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

ডেস্ক নিউজ:

তারা হলেন দিনাজপুর সদরের মো.আখতারুজ্জামান (৬২), বরিশাল বাকেরগঞ্জ ভরপাশা গ্রামের এম এ বারাক হাওলাদার (৬৩) ও কিশোরগঞ্জ হোসাইনপুরের সাহেদল গ্রামের মো. মতিউর রহমান (৫৯)। এ তিনজনকে নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মোট আটজন হজযাত্রী মারা গেলেন। এদের সবাই মক্কায় মারা যান।

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৭ জুলাই) মো. মতিউর রহমান মারা যান। তার পিলগ্রিম আইডি ১৪৫৩১৪১ ও পাসপোর্ট নম্বর বিকিউ ০৩৮৯৬৫৪। তিনি সেরাপ অ্যাভিয়েশন সার্ভিসেসের (হজ লাইন্সেস নম্বর ১৪৫৩) মাধ্যমে ২৬ জুলাই সৌদি এয়ারলাইন্স যোগে সৌদি যান।

শনিবার (২৮ জুলাই) এম এ বারাক হাওলাদার মারা যান। তার পিলগ্রিম নম্বর ০২৮৬০৩৮ ও পাসপোর্ট নম্বর বিএম ০৪৪৪৮২৭। তিনি বিলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের (হজ লাইন্সেস নম্বর ০২৮৬) মাধ্যমে ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে সৌদি আরব যান।

শনিবার মো. আখতারুজ্জামান নামে আরও একজন মারা যান। তার পিলগ্রিম আইডি নম্বর ০৩৪৭১৭৭ ও ও পাসপোর্ট নম্বর বিকিউ ০৯৩২৩৭৮। তিনি আকাবা ইন্টারন্যাশনালের (হজ লাইসেন্স নম্বর ০৩৪৭) মাধ্যমে ২৪ জুলাই সৌদি এয়ারলাইন্সে সৌদি পৌঁছান।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

লন্ডনে মেজর জেনারেল (অবঃ) আসহাব উদ্দিন ও ডা: শিব্বির আহমদ সংবর্ধিত

শাহেদ রহমান, লন্ডন অফিস :

লন্ডনে তিলপাড়া ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা কুয়েত ও ইয়েমেনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাস্ট্রদূত, সাভার ও চট্টগ্রাম সেনানিবাসের সাবেক জিওসি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এবং তরুন চিকিৎসক বিজিবি ৫২ নং ব্যাটেলিয়ান বিয়ানীবাজারের মেডিকেল অফিসার ডাঃ শিব্বির আহমদ সুহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ জুলাই ) পুর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে ট্রাস্টের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) আসহাব উদ্দিন বলেছেন বাংলাদেশ সেনা বাহিনী ও বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের কূটনৈতিক দায়িত্ব পালন করেছি, অনেক সভা-সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়েছি।

কিন্তু আজকের এই ‘স্বজন সংবর্ধনা’ অনুষ্ঠানে যোগ দিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক যে কোন কাজে আমাকে ডাকবেন। স্বজনদের মুখে হাসি ফুঁটানোর চেষ্টা করবো। অপর সংবর্ধিত অতিথি ডা. শিব্বির আহমদ সুহেল বলেন, তিলপাড়া ইউনিয়নের মানুষ সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু বিচ্ছিন্ন, ঐক্যবদ্ধ হলে আমরা আরো বিকশিত হব।

ট্রাস্টের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. জাকারিয়া আহমদ, ডা. আলা উদ্দিন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি আলহাজ মুহিবুর রহমান মুহিব, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও সাব উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক কাউন্সিল লিডার হেলাল আব্বাস, কাউন্সিলার শাহ সুহেল আমিন, কাউন্সিলার রুহুল আমিন, কাউন্সিলার সাদ চৌধুরী,

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ইউকের সাবেক সভাপতি হাজী আব্দুছ সফিক, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি জাহাঙ্গীর খান, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি হাবিবুর রহরমান ময়না,

বিসিএ ইউকের সাবেক সাধারণ সম্পাদক আসরাফ উদ্দিন, ট্রাস্টের সহ-সভাপতি আকরম আলী এমাদ, যুগ্ম সম্পাদক সামছুল হক এহিয়া, আব্দুল হাকিম হাদী, নাছির উদ্দিন ফয়ছল, জুবের আহমদ প্রমুখ। অনুষ্টানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ট্রাস্টের পক্ষে আতাউর রহমান আবু, সুনাম উদ্দিন, নাছির উদ্দিন ফয়ছল ও কবির উদ্দিন ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। শনিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেওর গাছ ইউনিয়নের আমকান্দি গ্রামের মালদার বাড়ীর মৃত জাহির আলীর বসত বাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।  বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/বিপ্লব

তিন সিটি করপোরেশনে জয়ের আশা আওয়ামী লীগের – নানামুখী শঙ্কায় বিএনপি

ডেস্ক রিপোর্ট:
বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ। নির্বাচন কমিশনের (ইসি) বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী শনিবার মধ্যরাতে প্রচারণা শেষ হয়েছে। রাত পোহালেই আগামীকাল সোমবার এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও সারাদেশের চোখ মূলত মেয়র পদে লড়াইয়ের দিকে।

প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে এই তিন সিটিতে। প্রচারণার শেষ মুহূর্তে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বীদের বক্তব্য-মন্তব্য, পাঠানো প্রতিবেদনসমূহ এবং উল্লেখযোগ্য অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত খবরাখবর পর্যালোচনা করলে যে স্বারার্থ দাঁড়ায় তা হলো- তিন সিটিতেই জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর নানামুখী শঙ্কায় বিএনপি।

তিন সিটিতে মেয়র পদে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও মূল ভোটযুদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের সঙ্গে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের। বরিশাল, রাজশাহী ও সিলেট ছাড়াও খুলনা ও গাজীপুর- এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আগেরবার বিপুল ভোটে জয় পেয়েছিল বিএনপি। ইতোমধ্যে খুলনা ও গাজীপুরে জয় পেয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতাদের শক্ত-বিশ্বাস, খুলনা ও গাজীপুরের মতো সোমবারের ভোটেও তিন সিটিতে মেয়র পদে ‘নৌকা’র প্রার্থীরা জয়ী হবেন।

এদিকে, তিন সিটিতেই প্রচার ও প্রচারণার কৌশলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। রাজশাহীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শুরুতেই সমর্থন জানিয়েছে এরশাদের জাতীয় পার্টি (জাপা)। বরিশালেও শেষদিকে এসে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে দলটি। তবে জাপার ‘লাঙ্গল’ প্রতীকে মেয়র পদে এখনও মাঠে আছেন তাপস।

কেন্দ্রীয় সিদ্ধান্ত না মানায় শুক্রবার তাপসকে দল থেকে বহিস্কার করেনে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। আর ভোটের মাত্র দু’দিন আগে, গতকাল সিলেটেও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে জাপা। অন্যদিকে, তিন সিটিতেই দল ও জোটের অভ্যন্তরীণ নানা কোন্দল-দ্বন্দ্বের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে বিএনপির মেয়র প্রার্থীদের।

নানা চেষ্টা করেও সিলেটে জোটসঙ্গী জামায়াতের মেয়র প্রার্থীকে ভোট থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে বিএনপি। রাজশাহী ও বরিশালেও বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নামতে বেশ কয়েকদিন সময় নিয়েছে স্থানীয় জামায়াত। ভোটের হিসাব-নিকাষে এই বিষয়গুলোও ধর্তব্য বলে মনে করা হচ্ছে।

 

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশে ও প্রবাসে অবস্থানরত ইউনিয়ন বাসীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বর্ষপূর্তি আজ শনিবার (২৮ জুলাই)। দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশে ও প্রবাসে অবস্থানরত ইউনিয়ন বাসীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।

শাহারপাড়া গ্রামের কৃতি সন্তান অত্যন্ত হাস্যজ্জ্বল বিনয়ী নম্র স্বভাবের দানশীল ব্যক্তিত্ব তৈয়ব মিয়া কামালী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব গ্রহনের দুই বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেছেন।

চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী জনগনের উদ্দেশ্যে তার লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন ওলীকুল শিরোমনি হযরত শাহজালাল (রহঃ) এর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহকামাল (রহঃ) হযরত শাহ শামসুদ্দীন (রহঃ) ও হযরত শাহ দামরী (রহঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বর্ষপূর্তি সম্পন্ন হয়েছে আজ।

গনতান্ত্রিক ধারাবাহিকতায় বিগত ২০১৬ সালের ২৮ মে নির্বাচনে আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়। কালের পরিক্রমায় দুটি বছর অতিক্রম করে তৃতীয় বছরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলমান রয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক ভালবাসায় সেবায় নিয়োজিত থাকতে পেরে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি এবং দেশে ও প্রবাসে অবস্থানরত ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের প্রতি জানাই অকৃত্রিম ভালবাসা, আন্তরিক শুভেচ্ছা ও অশেষ কৃতজ্ঞতা।

পাহাড়সম প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে দায়িত্বশীল করেছেন, বাস্তবতায় হয়তো প্রতিদান ততটুকু দিতে পারছিনা। কিন্তু বিভিন্ন প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টার কোন কার্পণ্য করছিনা। আমিসহ পরিষদের সদস্যবৃন্দ নিয়মিত অফিসে উপস্থিত থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধভাবে ‘পারিবারিক আমেজে’ আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্ঠা করে যাচ্ছি।

অতীতের মতো আমি ‘একচোখা’ উন্নয়ন নীতিতে বিশ্বাসী নয় বরং টেকসই ও সুষম উন্নয়নে বিশ্বাসী। ইউনিয়নের চিতুলিয়া থেকে তেঘরিয়া পর্যন্ত প্রতিটি পাড়া, মহল্লা, গ্রাম আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনারা অবগত আছেন বিগত বছরে অকাল বন্যায় ফসলহানিসহ বড় ধরনের দূর্যোগপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়পোযোগি পদক্ষেপে মানবিক সহযোগিতা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র জনগণের মধ্যে খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে এই সংকট মোকাবেলা সম্ভব হয়েছে।

পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ অত্যন্ত পরিশ্রম, নিষ্ঠা ও সততার দৃষ্টান্ত স্থাপন করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণের তালিকা প্রনয়নের মাধ্যমে ইতোমধ্যে বিতরন কার্যক্রম সম্পন্ন করেছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন প্রবাসে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমি আশাবাদী বরাবরের মতো বিভিন্ন উন্নয়ন কাজে প্রবাসীরা আগামীতে আরো বেশী ভূমিকা রাখবেন। আমরা বিশ্বাস করি জবাবদিহিতা গনতন্ত্রের চাবিকাটি এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশের রূপায়নে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব বিকাশে বর্তমানে অধিকাংশ তথ্য কিংবা তত্ত্ব-উপাত্ত আপনাদের নজর দর্পনে।

বিগত দুই বছরের সংক্ষিপ্ত উন্নয়ন কর্মকান্ড আপনাদের জ্ঞাতার্তে উপস্থাপন করা হলো-২০১৭-১৮ইং অর্থ বছরে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহ: ১নং ওয়ার্ডের ইশানকোনা সুহেল মিয়ার বাড়ির পাশ হতে শাহরাজ মিয়ার দোকানের সামন পর্যন্ত রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়ন। ২নং ওয়ার্ডের হাড়িকোনা শামীম সাহেবের বাড়ির সামন হতে সুবহান মিয়ার বাড়ির সামন পর্যন্ত ইট সলিং দ্বারা উন্নয়ন।

৪নং ওয়ার্ডের আগুনকোনা লম্বাহাটির পশ্চিমের রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়ন। ৫নং ওয়ার্ডের বুধরাইল মসজিদের সামনে গার্ড ওয়াল নির্মাণ। ৬নং ওয়ার্ডের সুনাতনপুর প্রাথমিক বিদ্যালয়ের ৯৪জন ছাত্র-ছাত্রীর মধ্যে স্কুলড্রেস, ৮টি সিলিং ফ্যান ও ২ জোড়া বেঞ্চ প্রদান। ৭নং ওয়ার্ডের শাহারপাড়া বাজার হতে আলফু মিয়া চৌধুরী বাড়ির সামন পর্যন্ত রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়ন। ৮নং ওয়ার্ডের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালীর বাড়ির দক্ষিন-পশ্চিম রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়ন।

৯নং ওয়ার্ডের পীরেরগাঁও প্রাথমিক বিদ্যালয় হতে বাজার পর্যন্ত রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়ন। ২০১৭-১৮ইং অর্থ বছরে টি.আর ও কাবিটা দ্বারা উন্নয়ন: ইউনিয়ন অফিসে মাটি ভরাট (১ম পর্যায়) ৮নং ওয়ার্ডের করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় মাটি ভরাট (১ম পর্যায়) ৭নং ওয়ার্ডের নারায়ানপুর হতে বলরামপুর মসজিদ পর্যন্ত রাস্তায় মাটি ভরাট (২য় পর্যায়) ২নং ওয়ার্ডের মবশ্বির আলীর বাড়ির পাশ থেকে ওমর আলীর বাড়ির পাশ পর্যন্ত মাটি ভরাট (২য় পর্যায়) ২০১৭-১৮ইং অর্থ বছরে কর্মসৃজন প্রকল্প দ্বারা উন্নয়ন: ৬নং ওয়ার্ডের বুধরাইল স্বাস্থ্যকেন্দ্র হতে সুনাতনপুর বাজার ও মাদ্রাসার সামনের রাস্তায় মাটি ভরাট।

৪নং ওয়ার্ডের রাদিস শপিং কমপ্লেক্সের পাশ হতে ফয়জুল ইসলামের বাড়ির পাশ পর্যন্ত মাটি ভরাট। ৬নং ওয়ার্ডের আহমদাবাদ মসজিদ থেকে মরহুম গোলাম রব্বানী কামালীর (শিক্ষক) বাড়ির পাশ পর্যন্ত মাটি ভরাট (চলমান)। ৪নং ওয়ার্ডের আগুনকোনা আশিক আলীর বাড়ির পাশ থেকে গোয়ালগাঁও মোড় পর্যন্ত মাটি ভরাট (চলমান) ২০১৭-১৮ইং বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অর্থ ও ত্রান সহায়তা (বি জি এফ)-১ মাস ১১৯৯ জনকে জনপ্রতি ৩৮কেজি চাল + ৫০০টাকা এবং

১০ মাস ১৩৩৪ জনকে জনপ্রতি ৩০ কেজি চাল + ৫০০টাকা, সর্ব মোট ৪লক্ষ ৪৫হাজার ৭৬২ কেজি চাল ও নগদ ৭২লাখ ৬৯ হাজার ৫০০ টাকা সমগ্র ইউনিয়নব্যাপী ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে বিতরণ করা হয়।২০১৭-১৮ইং টি.আর ও কাবিটা প্রকল্পে সৌর বিদ্যুত বিতরণ: উক্ত প্রকল্পের আওতায় ১ম ও ২য় পর্যায়ে সমগ্র ইউনিয়নে মোট ৩৪টি সৌর বিদ্যুত বিতরণ করা হয়।

অন্যান্য: মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়। ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে আন্ত: ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত বছর সমুহের ন্যায় ২০১৮ সালেও আয়োজন করা হয়। ইউনিয়নব্যাপী অসহায় মহিলাদের বিজিডি চাল জনপ্রতি ৩০কেজি করে ২শ ২৮জনকে ১৯মাস যাবত বিতরণ করা হচ্ছে।

২০১৮ সালে ঈদুল ফিতর উপলক্ষ্যে ইউনিয়ন ব্যাপী বিজিএফ’র ১ হাজার ৯শ ৭৩ জন গরীব পরিবারকে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। দায়িত্ব গ্রহনের শুরু থেকে অদ্যাবদি পর্যন্ত দেশে এবং প্রবাসে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সময়ে নানা সুপরামর্শ ও সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন, অবস্থান সাপেক্ষে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি নিশ্চিয় ভুল-ভ্রান্তির উর্ধ্বে নয়। ভ্রান্তিসমুহ দয়া করে আপনারা ক্ষমা সুন্দরভাবে দেখবেন। গঠনমূলক সমালোচনাকে আমি সবসময় স্বাগত জানাই, ‘উন্নয়ন অগ্রযাত্রা’য় আপনাদের গঠনমুলক পরামর্শ, ধারনা ও চিন্তা চেতনাকে পরম পাওয়া মনে করবো। সবার প্রতি আকুল আহবান আসুন অপপ্রচার, হিংসা-নিন্দামুক্ত পরিবেশ গড়ে তুলি। সমগ্র ইউনিয়নে শান্তির পায়রা উড়াই। এই বর্ষায় সবাই অন্তত একটি বৃক্ষরোপন করে ‘সবুজ ও পরিচ্ছন্ন’ ইউনিয়নের ধারণাকে বাস্তবায়ন করি।

মাদক, বাল্য বিবাহ সহ সবধরনের সামাজিক ব্যাধিকে “না” বলে যুবসমাজকে ক্রীড়াসহ অন্যান্য কল্যান মুখী কর্মকান্ড অংশ গ্রহণে সবাই মিলে উৎসাহ দেই। শিশুদের সময়মত শিক্ষা প্রতিষ্টানমুখী করি। সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “ভিশন ২০২১” বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার চলমান কার্যক্রমে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ‘উন্নয়ন অগ্রযাত্রায়’ অংশ নেই। অনাগত দিন গুলিতে আপনাদের পাশে সেবক হিসেবে থাকতে পারি সে জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

জগন্নাথপুর টুডে/বিপ্লব