অটো গ্যারেজ থেকে ষাটোর্ধ্ব ব্যক্তির মরদেহ উদ্ধার
- Update Time : ০৭:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 11

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর আনসারী মোড় এলাকার একটি অটো গ্যারেজ থেকে আজ দুপুরে আব্দুর রহমান নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাজহাট থানা পুলিশের একটি দল ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের স্বজনদের দাবি, গ্যারেজে একা থাকা আব্দুর রহমানকে পরিকল্পিতভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এছাড়াও গ্যারেজের ভেতরে তার থাকার কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়া হয়েছে।
হত্যাকারীদের শনাক্ত না করতে পারলেও বাবা হত্যার বিচার দাবি করেছেন নিহতের সন্তান ও স্বজনরা।
এ বিষয়ে তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “তাৎক্ষণিকভাবে এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ক্রাইম সিন ইউনিট। জড়িতদের শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















