০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টসের নিরাপত্তায় যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

  • Update Time : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 13
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৩ আসনের গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদারে মালিক, পুলিশ প্রশাসন ও সংসদ সদস্যের কার্যালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির একটি হোটেলে গার্মেন্টস ওনার্স গ্রুপের সৌজন্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় মোহাম্মদপুর ও আদাবর এলাকার গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা, শ্রমিকদের নিরাপদ যাতায়াত, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং কারখানাকেন্দ্রিক অপরাধ দমনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি টহলযান ব্যবহার, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার এবং কারখানার প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। কারখানার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সমাধান করা হবে।

সভায় গার্মেন্টস মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

গার্মেন্টসের নিরাপত্তায় যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

Update Time : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬