জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান খানের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক শ্রেষ্ট চেয়ারম্যান গন মানুষের নেতা মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা মরহুম জিল্লুর রহমান খান’র ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের উদ্যোগে সকালে মরহুমের কবর জিয়ারত, কেউনবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরন করা হয়। সোমবার (২৪ সেপ্টেম্বর) কেউনবাড়ি বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মনাফ

মীরপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মরহুম জিল্লুর রহমান খানের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ছিলেন আওয়ামী লীগ রাজনীতির একজন নিবেদিত প্রান। তিনি ছিলেন সৎ আদর্শবান ন্যায় পরায়ন ব্যক্তি। তার কর্ম আদর্শকে আমাদের লালন করে যেতে হবে। তিনি মরহুম জিল্লুর রহমান খানের স্মৃতিকে জনগনের হৃদয়ে চিরদিন অম্লান করে রাখতে জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের মহতী কার্যক্রমের প্রতি অভিনন্দন জানান।

জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের আহবায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ছাবির মিয়া ছাব্বির, স্মৃতি পরিষদের সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র। জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক যুবলীগ নেতা বাদশা মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সদস্য আফজল খান ।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সদস্য হীরা মিয়া, যুগ্ম আহবায়ক লিতু খান, সদস্য মুর্শেদ খান, সাইফুল ইসলাম, সুলতান মিয়া, আকমল খান, আলাল শেখ প্রমূখ।

স্মরনসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আজাদ মিয়া, আওয়ামী লীগ নেতা রমিজ মিয়া, স্মৃতি পরিষদের সদস্য জহুর মিয়া, কয়েছ মিয়া, মুজিবুর রহমান জনি প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হান্দু মিয়া। জিল্লুর রহমান খান স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়।

জগন্নাথপুর টুডে/এইচ কে

জগন্নাথপুর সরকারি কলেজে নবীনবরণ ও সংর্বধনা অনুষ্টানে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক উদ্দেশ্যে হচ্ছে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা জ্ঞান প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা। একটি আলোকিত দেশ ও মেধাবী জাতি গঠনে শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মেধাভিত্তিক শিক্ষার্জনের মাধ্যমে সৎ সাহসী প্রকৃত মানুষ হতে হবে উল্লেখ করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও জাতির উন্নয়ন হয়।

তিনি সোমবার (২৪ সেপ্টেম্বর) জগন্নাথপুর ডিগ্রি কলেজ সরকরিকরণ হওয়ায় কলেজের আয়োজনে তাকে ও আওয়ামী লীগের প্রবীন নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী সিদ্দিক আহমদকে দেয়া সংবর্ধনা এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন।

কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্টানে প্রতিমন্ত্রী আরো বলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশে এগিয়ে নিয়ে যেতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করনের পাশাপাশি ইতোমধ্যে মাধ্যমিক ও কলেজ সরকারি করণ করেছেন।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে, উন্নত জীবন যাপন, ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তিনি জগন্নাথপুর সরকারি কলেজে আধুনিক অডিটরিয়াম নির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন কলেজের উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি কুচক্রী মহলের অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সর্বোপরী উন্নয়নের স্লোগান যেভাবে শেখ হাসিনা গঠন করেছেন এর ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। সংবর্ধিত অতিথির বক্তব্যে জগন্নাথপুর সরকারি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার অবদান প্রশংসনীয়।

তিনি প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নেতৃত্বে জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামি জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জ্ঞান ভিত্তিক শিক্ষার্জনে মাধ্যমে দেশে সুনাম অর্জন করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের সহকারি পরিচালক প্রতাপ চৌধুরী।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুন নূর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,

জগন্নাথপুর ব্র্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এস আই আজাদ আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, কলেজের গভর্নি বডির সাবেক সদস্য পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক প্রতিভা রানী দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন গনিত বিভাগের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুয়েল,

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, জুনেদ আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া, সাধারন সম্পাদক তাহা আহমদ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আব্দুশ শহীদ, জগন্নাথপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এটি এম নুরুল মোত্তাকিন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক পান্ডব চন্দ্র দাস,

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, ইংরেজী বিভাগের প্রভাষক মো: ফয়ছল কবির, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: ফজলুল কাদের চৌধুরী, রসায়ন বিভাগের প্রভাষক মো: সামসুল আলম চৌধুরী, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রহমান,জগন্নাথপুর সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো: আব্দুল কাহার,

ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো: মশিউর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অশেষ কান্তি দে, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ নিয়াজ আহমদ, দর্শন বিভাগের প্রভাষক মো: আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আব্দুর রউফ, বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুল বাতেন,

ইংরেজি বিভাগের প্রভাষক নীশিকান্ত দাস, প্রদর্শক আয়শা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম প্রমূখ।

জগন্নাথপুর টুডে/এইচ কে

জগন্নাথপুরে মোটর সাইকেলসহ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মোটর সাইকেলসহ চোর চুনু মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার মৃত লস্কর মিয়ার ছেলে।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে এস আই লুৎফুর রহমান, এ এস আই ফিরোজ মিয়াসহ একদল পুলিশ পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চুনু মিয়াকে গ্রেফতার করে।

পরে তার হেফাজতে থাকা একটি নাম্বার বিহীন ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/এইচকে

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে

হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ৩৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ডসহ মাদক ব্যবসায়ী তাজ উদ্দিন (২৫) কে আটক করে। ধৃত তাজ উদ্দিন হবিগঞ্জ জেলার বাহুবল থানার দৌলতপুর উত্তর পাড় গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

র‌্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন দৌলতপুর গ্রামস্থ যশমঙ্গল সরকারী প্রাঃ বিদ্যালয়ের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ৩৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ডসহ মাদক ব্যবসায়ী তাজ উদ্দিনকে আটক করা হয়।

তাজ উদ্দিন এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে /এইচ কে

র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের এএস পি আব্দুল খালেকের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাসহ মোঃ ফয়সল (৩৮) কে আটক করে। ধৃত ফয়সল দক্ষিন সুনামগঞ্জ উপজেলার গনীগঞ্জ গ্রামের আব্দুন নূরের ছেলে।

র‌্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন গনিগঞ্জ গ্রামের পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফয়সলকে আটক করা হয়।
ফয়সল দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে /এইচ কে

জগন্নাথপুরে পর্নোগ্রাফি লোড করে বিক্রির অপরাধে পৃথক অভিযানে গ্রেফতার-৩

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে পর্নোগ্রাফি লোড করে বিক্রির অপরাধে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার এরালিয়া বাজার ও জগন্নাথপুর বাজারের আনিছা টেলিকম, মা ডিজিটাল স্টুডিও এবং জগন্নাথপুর পশ্চিম বাজারের মুনা ট্রেডার্সে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি বিক্রির অপরাধে

উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের ওয়ারিশ আলীর ছেলে আলাল হোসেন (২৪), হামিদপুর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৪) ও জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকার আব্দুল নছিরের ছেলে শরীফ উদ্দিন (২৫)কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তাদের হেফাজতে থাকা কম্পিউটারে অশ্লীল পর্নো ভিডিও সমূহ টাকার বিনিময়ে এলাকার মানুষের নিকট সরবরাহ করিয়া আসিতেছে। গ্রেফতারকৃতরা তাদের মালিকানাধীন উদ্ধারকৃত কম্পিউটার পিসি হইতে দীর্ঘ দিন যাবৎ পর্নো ভিডিও সরবরাহ করিয়া এলাকার যুব সমাজ সহ স্কুল-কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১২সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের ৮ (৫)(ক) ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/এইচ কে

জগন্নাথপুরে প্রাইমারী শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষন সম্পন্ন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন শিক্ষকদের মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় ভিত্তিক ৬দিনের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাধবী রানী নাথ। প্রশিক্ষনে ডিজিটাল কনটেইন,

আইসিটি ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রমের উপর শিক্ষকদের প্রশিক্ষন দেয়া হয়। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জগন্নাথপুরে শিক্ষা ক্ষেত্রে অগ্রসরতায় এবং প্রতিটি বিদ্যালয়ে সুষ্টু শিক্ষা কার্যক্রমে কর্মকর্তা শিক্ষক ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তিনি বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষনে শিক্ষকদের প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে তাদের মেধা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে

শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় ভিত্তিক প্রশিক্ষনের ইন্সট্রাক্টর, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী শিক্ষকদের প্রতিও অভিনন্দন জানান। উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও প্রশিক্ষক ফরিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: হারুন অর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান, প্রশিক্ষক আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাধবী রানী নাথ,

ঘোষগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, প্রশিক্ষনার্থী চাঁনপুর সাতহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কান্তি দাশ, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অলি রানী তালুকদার, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এমসির সদস্য এনামুল হক এনাম প্রমূখ।

পরে প্রশিক্ষনে অংশ নেয়া ২৫জন শিক্ষকদের মধ্যে সনদ ও শিক্ষা উপকরন বিতর করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা।

জগন্নাথপুর টুডে/এইচ কে

 

জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ’র সদস্য সম্মেলনে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দেশের অন্যান্য সংগঠনের মতো গতানুগতিক কোন সংগঠন নয়। গদী বা ক্ষমতা দখল করা এ সংগঠনের মূল উদ্দেশ্যে নয়। হরতাল ভাংচুর অবরোধ জ্বালাও পুড়াও এবং ক্ষমতা দখল, মানুষ হত্যা করা এ সংগঠনের কোন মিশন নয় বরং একজন মানুষকে আল্লাহ এবং তার রাসুলের পথে পরিচালিত করা হচ্ছে আনজুমানে আল-ইসলাহ’র প্রধান কাজ।

একজন মানুষ সহীহ্ মমিন হিসেবে গড়ে তুলতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক প্রতিটি ক্ষেতে মহান আল্লাহ পাক ও তার প্রিয় রাসুলের সন্তোষ্টি অর্জন করে পরকালীন মুক্তির পথ সুগম করাই এ সংগঠনের লক্ষ্যে উদ্দেশ্যে। তিনি জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার সদস্য সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আল্লামা হুছামুদ্দীন চৌধুরী আরো বলেন বর্তমান মাস আরবী মহররম মাস। যা ইসলামের ইতিহাসে স্মৃতি বিজড়িত একটি মাস।

এ মাসে নবীজির আহলে বাইতে করুন ইতিহাস জড়িয়ে আছে। এ মাসে ইমাম হোসাইন ( র:) ৭১জন সঙ্গী সাথী নিয়ে ইয়াজিদ বাহিনী কর্তৃক কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে আত্মসমর্পন করেননি। এটি ছিল মিথ্যার বিরুদ্ধে সত্যের জিহাদ। আল-ইসলাহ ও তালামীয এদেশে সত্যকে প্রতিষ্টা করার জন্য ইমাম হোসাইনের সেই আদর্শ বুকে ধারন করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদেশে যখনই কোন নাস্তিক মুরতাদ ও ইসলাম বিরোধী শক্তি ইসলাম, ঈমান ও কোরআনের বিরুদ্ধে আঘাত এনেছে ঠিক তখনি আমাদের মুর্শিদ আল্লামা ফুলতরী ছাহেব কিবলা (রহ:) নেতৃত্বে

আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এবং ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করে নজির স্থাপন করেছে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহা সচিব অধ্যক্ষ মাওলানা একে. এম. মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জ. উ. ম, আব্দুল মুনঈম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান,

কেন্দ্রীয় পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ, জেলা আল ইসলাহ সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান তাজুল, তথ্য ও গবেষনা সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, জেলা তালামীযের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গনি সোহাগ, আল ইসলাহ সাবেক উপজেলা সভাপতি মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল করিম ফারুকী। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আজমল হোসাইন জামী ও পৌর সভাপতি মাওলানা নুরুল হকের সভাপতিত্বে এবং উপজেলা আল-ইসলাহ সাধারন সম্পাদক মাওলানা নুর আহমদ ও পৌর সাধারন সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন

উপজেলা আল ইসলাহ সাধারন সম্পাদক মাওলানা নুর আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল-ইসলাহ কলকলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা তাজুল ইসলাম, পাটলী ইউনিযন সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, মীরপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল বাশার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মুফতি আব্দুল হাই, রানীগঞ্জ ইউনিযন সভাপতি হাফিজ ক্বারী সুন্দর আলী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুর রহমান, আশারকান্দি ইউনিয়ন সভাপতি ক্বারী আজিজুর রহমান,

পাইলগাঁও ইউনিয়ন সভাপতি ক্বারী মাওলানা হিফজুর রহমান, তালামীযে ইসলামিয়ার জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার সভাপতি হাফিজ তারিছ আলী, সেক্রেটারী হাফিজ সাইদুল ইসলাম, পূর্ব শাখার সভাপতি সালেহ আহমদ ছালিক, সেক্রেটারী হাফিজ শাহ আলম, পৌর তালামীযের সভাপতি লায়েক আহমদ, তালামীয নেতা হাফিজ জাবের আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু আইয়ুব আনসারী, হাফিজ নুরুল হক, মাওলানা ছদরুল আমীন, হাফিজ মোস্তাক আহমদ, মাওলানা আব্দুল মতিন গজনবী, মাওলানা ফিরোজ আলী, হাফিজ দিলোয়ার, ক্বারী শওকত আলী,

পৌর শাখার সমাজ কল্যান সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা এটি এম শাকের, দিরাই উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আবু সাঈদ সৈয়দ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আল ইসলাহ অফিস সম্পাদক মাওলানা মুফতি হোসাইন আহমদ। ইসলামি সংগীত পরিবেশন করেন পৌর আল ইসলাহ সহ প্রচার সম্পাদক হাফিজ মাওলানা বদর উদ্দিন আল আমিন।

সভাপতির বক্তব্যে মাওলানা আজমল হোসাইন জামী সম্মেলনে আগত নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ:) ছিলেন জামানার মুজাদ্দিদ। তিনি সারাটি জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। বিশেষ করে সুন্নীয়ত প্রতিষ্টায় অবদান অবিষ্মরনীয়। তিনি রাসুলে পাক (সা:) এর শান মানকে বুলন্দ রাখার মিলাদ-কিয়াম কায়েম করার জন্য রক্ত দিয়েছেন। আমরা আমাদের জীবন দিয়ে হলেও তার আদর্শকে ধরে রাখবো। এ জন্য সকল কর্মীবৃন্দকে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

জগন্নাথপুর টুডে/ এইচকে

র‌্যাবের অভিযানে পলাতক আসামী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের সিনিয়র এ এসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (১৭ সেপ্টেম্বর) সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী মোঃ তাজ উদ্দিন (৪৫) কে আটক করে।

ধৃত তাজ উদ্দিন সিলেট জেলার বিয়ানী বাজার থানার পাতন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। র‌্যাব-৯ সিলেট এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আটককৃত তাজ উদ্দিনের নামে বিয়ানীবাজার থানায় ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা রয়েছে। আটককৃত আসামীকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/এইচ কে

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে প্রতিমন্ত্রী এম এ মান্নানের বিকল্প নেই——–সিদ্দিক আহমদ

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে সৎ ন্যায় পরায়ন উন্নয়নের নিবেদিত সেবক প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের বিকল্প নেই।

তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি অনুরোধ জানিয়ে নির্বাচনী প্রস্তুতি গ্রহনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রসুলগঞ্জ বাজারে আয়োজিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,

সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া। পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য হাজি জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিমের

পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য সুলতান মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল আলম, সাংগঠনিক সম্পাদক মো: মধু মিয়া,

৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সিলেট জেলা যুবলীগের সদস্য দোলন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহ আবু জিলানী আবু,

উপজেলা যুবলীগ সদস্য সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সদস্য রাসেল আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমদ লিটন, পাটলী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সাধারন সম্পাদক শাহ রুয়েল আহমদ,

সাংগঠকি সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ান আহমেদ ইমন, সাধারন সম্পাদক এন আই রোকন প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: সুলেমান আহমেদ।

জগন্নাথপুর টুডে/এইচ কে