লন্ডনে বাংলাদেশ মানবাধিকার কমিশন বার্নলী শাখার কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা

আমিনুল হক ওয়েছ:
লন্ডনে বাংলাদেশ মানবাধিকার কমিশন বার্নলী শাখা গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ আগষ্ট) বার্নলীস্থ ঊষা রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নর্থ ওয়েষ্ট শাখার সভাপতি মাঈনুল আমীন বুলবুল।

ইব্রাহীম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ছুরাবুর রহমান। জাকির হোসেন ও শাহাদত আলীর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রূহুল আমীন রুহেল, বিশেষ বক্তার বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি শায়কুল ইসলাম,

সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বেলাল, সাংগঠনিক সম্পাদক ধলা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিব্বীর আহমদ শুভ, মাহমুদ মিয়া, নাজির মিয়া, হোসেন আহমদ, জাকির হোসেন, আবু সালেহ সিতাজ, রয়েল আহমদ, জাহেদ মিয়া, আব্দুল কুদ্দুস, শেখ মোহাম্মদ দরছ প্রমূখ।

সভায় সর্ব সম্মতিক্রমে ইব্রাহীম আলীকে সভাপতি, নাজির মিয়াকে নির্বাহী সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক, মখলিস মিয়াকে কোষাধ্যক্ষ এবং রয়েল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন বার্নলী শাখা গঠন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রয়েল আহমদ।

জগন্নাথপুর টুডে / এইচ কে

রসুলগঞ্জ-লামাটুকের বাজার সড়কে ব্রীজের অ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ার দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ নেই ॥ যে কোন মুহুর্তে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা

স্টাফ রিপোর্ট:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্মিত জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ-কচুরকান্দি-লামাটুকের বাজার সড়কের রসুলগঞ্জ বাজারের পাশে ডাউকা নদীর ব্রীজের উত্তর পাড়ে অ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ার দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সংস্লিষ্ট দপ্তর সংস্কারের উদ্যোগ না নেয়ায় অ্যাপ্রোচ স্থানে ভাঙ্গন অব্যাহত থাকায় যে কোন মুহুর্তে যান বাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয় জনসাধারন।

বিধ্বস্ত অ্যাপ্রোচ দিয়ে ঝুকিপূর্ন ভাবে যান বাহন চলাচল করছে। বর্ষা শুরুতেই পার্শবর্তী হাওরের পানির প্রবল স্রোতে ব্রীজের উত্তর পাড়ের পশ্চিম পাশে অ্যাপ্রোচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। এলাকা বাসী জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার হয়ে মীরপুর ইউনিয়নের কচুরকান্দি, লামাটুকের বাজার সহ পাশ্ববর্তী ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র সড়কটির রসুলগঞ্জ বাজারের পাশে ডাউকা নদীর ব্রীজের অ্যাপ্রোচটি বিধ্বস্ত হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এলজিইডি দপ্তরের চরম উদাসীনতার ফলে প্রতিনিয়ত অ্যাপ্রোচ এলাকায় ভাঙ্গনের ফলে যেকোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

অবিলম্বে ব্রীজের অ্যাপ্রোচ সংস্কারের দাবী জানান। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান ডাউকা নদীর রসুলগঞ্জ বাজার ব্রীজের অ্যাপ্রোাচ স্থানটি ভাঙ্গনের কবলে পড়ে ভয়াভহ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কারের ব্যাবস্থা না নেয়া হলে সরাসরি যোগাযোগ ব্যাবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। তিনি জানান জগন্নাথপুরের সাথে পার্শ্ববর্তী বিশ্বনাথ ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের এক মাত্র সড়কটির যান বাহন চলাচল বন্ধ হলে জন ভোগান্তি বেড়ে যাবে। এলজিইডি দপ্তরকে জানানো হয়েছে। এছাড়াও বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর উপজেলা অফিস সূত্র জানান, ব্রীজের অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পানির প্রবল স্রোতে অ্যাপ্রোচ স্থান ক্ষতিগ্রস্থ হওয়ায় সংস্কারের জন্য প্রাক্কলন তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে।

জগন্নাথপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম  জানান উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এখনও যাওয়ার সুযোগ হয়নি। ডাউকা নদীর ব্রীজের অ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি এলজিইডির উপজেলা প্রকৌশলী দপ্তরে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের জন্য জেলার নির্বাহী প্রকৌশলী দপ্তরে অবগত করা হবে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে মোটর সাইকেল চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সংকিত হয়ে পড়েছেন মোটর সাইকেল মালিকরা । ফলে দামী মোটর সাইকেল গুলোর মালিকরা চোরের ভয়ে বাসা বাড়িতে চাদরমোরা দিয়ে ঢেকে রেখেছেন । এসব দামী অত্যাধুনিক মোটর সাইকেল গুলো চোরের কবল থেকে রক্ষা করতে এখন রাস্তার পরিবর্তে বাসা বাড়ি এবং গাড়ির গ্যারেজে মোটর সাইকেল গুলো শোভা পাচ্ছে।

সম্প্রতি যাদের দামী মোটর সাইকেল চুরি হয়েছে তা উদ্ধারের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে পুলিশের অভিযানে এপর্যন্ত ৩ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। চোরদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয়েছে পুরোনো চুরি হওয়া ১টি মোটর সাইকেল। এদিকে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার(২৮ আগষ্ট) রাতে মোটর সাইকেল চুরির মামলার পলাতক আসামী জুনাব আলীকে (৩২) গ্রেফতার করেছেন।

মোটর সাইকেল চোর জুনাব আলী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামের মৃত গনি মিয়ার ছেলে । জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান মোটর সাইকেল চোর জুনাব আলীকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান মোটর সাইকেল চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য গত ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যা রাতে পৌর শহরের ব্যস্ততম এলাকা টিএন্ডটি রোডের আসিদ উল্ল্যা মার্কেটের সামন থেকে শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা ফাইভ ষ্টার কনস্ট্রাকশনের মালিক ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলীর ডিস্কোভারী মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়।

আজাদ আলী ব্যাংক এশিয়ার সামনে রাস্তায় মোটর সাইকেলটি রেখে মার্কেটে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে ফিরে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই। তবে ব্যাংক এশিয়ার সিসি ক্যামেরা সচল থাকায় ঐ স্থান থেকে চুরি যাওয়া আজাদ আলীর ডিস্কোভারী মোটর সাইকেলটি চুরি হওয়ার আলামত সিসি ক্যামেরাটির ফুটেজ পর্যবেক্ষন করলে চোরদের সনাক্ত করা সম্ভব বলে জানা গেছে।

একই সময়ে শহরের রানীগঞ্জ রোডের মোবাইল মার্কেটের সামন থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে অপু মিয়ার পালসার ফোর মডেল মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়। এদিকে গত রমজান মাস থেকে শুরু করে এ পর্যন্ত শহরের ব্যস্ততম পৌর পয়েন্ট, টি এন্ড টি রোড, মুক্তিযোদ্ধা মোড় ও হেলিপ্যাড এলাকা থেকে কম পক্ষে ১০টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জগন্নাপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৫হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্ট:
পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি অভিজাত দোকান ও ১টি রেষ্টুরেন্ট থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার(২৭ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উর্ত্তীন বিভিন্ন সামগ্রী রাখার অপরাধে শহরের চিলাউড়া পয়েন্টের অভিজাত কনফেকশনারী বনফুডকে ৩০ হাজার টাকা,

টিএন্ডটি রোডের অভিজাত কনফেকশনারী মিক্সফুডকে ১০ হাজার টাকা, এবং লাইসেন্স না থাকায় পৌর পয়েন্টের মিতালী গ্রীল রেষ্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জগন্নাপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী সভায় সিদ্দিক আহমদ ॥ ভোটের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে ঈদ পুনর্মিলনী সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঈদের কুশল বিনিময়ের পাশাপাশি দলীয় কার্যক্রম এবং ব্যক্তিগত জীবনের নানান কথার আড্ডায় মেতে উঠেন নেতাকর্মীরা।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের অভিভাবক বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ সহ নেতাকর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় ও কোলাকোলি করেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে ভোটের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইলিয়াছ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম লেচু, নুরুল হক, আফু মিয়া, সুলতান মিয়া, আওয়ামী লীগ নেতা পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর আওয়ামী লীগের সাস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া,

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, শেখ চমক আলী, ইউনুস মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মো: মতছির, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, সাধারন সম্পাদক হাজি আলা উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল,

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল হক, ছামির আলী, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক ক্ষিতিশ দাস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুহেল,  উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, সাস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহারুল হক ভূইয়া শিশু,

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা যুবলীগ নেতা রমজান আলী ছানা, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রিপন আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা রুকন মিয়া, সাজাদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল মমিন নাসির, সহ সভাপতি সায়মন হোসেন রুমেন,

সহ সভাপতি তোফায়েল আহমদ, সহ সভাপতি মুহিবুর রহমান লিটু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, যুগ্ম সম্পাদক লোকমান মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক আশরাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল মিয়া, সহ সভাপতি মিছবাহ আহমদ, শামীম আহমদ,

সাধারন সম্পাদক তাহা আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক বাহার আহমদ, ফয়ছল আহমদ, শাকিল আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রুকন মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রিপন মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ জিম্মাদার প্রমূখ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের ঈদ পূর্নমিলনী রবিবার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে ঈদ পূর্নমিলনী রবিবার ২৬ আগষ্ট অনুষ্টিত হবে।

দলীয় কার্যালয়ে আয়োজিত ঈদ পূর্নমিলনী সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দকে সকাল ১১টায় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

পাইলগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল বাতিরের ইন্তেকাল

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া অলৈতলী গ্রামের বাসিন্দা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী হাজি আব্দুল বাতির(৮০)ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ………রাজিউন।

মৃত্যু কালে তিনি ৫ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাধর্ক্য জনিত কারনে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐদিন বিকেল সাড়ে ৫টায় অলৈতলী বড় মসজিদ প্রাঙ্গঁনে জানাজার নামাজ শেষে পঞ্চায়েতী কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শোক প্রকাশ: ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল বাতিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ,

সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম, পাইলগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাতিয়া বাজার তদারক কমিটির সেক্রেটারী আবুল খয়ের, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমূখ। বিবৃতি দাতারা মরহুমের আতœার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

লন্ডনে জিসিএসই পরীক্ষায় জগন্নাথপুরের আনিশাহ রহিম এর কৃতিত্বপূর্ণ ফলাফল

আমিনুল হক ওয়েছ, লন্ডন অফিস:

লন্ডনে জিসিএসই  পরীক্ষায় জগন্নাথপুরের আনিশাহ রহিমের ডাবল স্টার পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।  যুক্তরাজ্যের বারা অব টাওয়ার হ্যামলেটের বো এর ঐতিহ্যবাহি সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুল থেকে মেধাবী শিক্ষার্থী আনিশাহ বেগম রহিম জিসিএসই সামার ২০১৮  পরীক্ষায় অংশ গ্রহণ করে ডাবল স্টার সহ কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে  ।

বৃহস্পতিবার (২৩ আগস্ট ২০১৮ ) এবারের জিসিএসই পরীক্ষার যুক্তরাজ্যে ফলাফল প্রকাশে দেখা গেছে ভালো ফলাফলে ব্রিটিশ বাঙালি  শিক্ষার্থীরা সন্তোষজনক রেজাল্ট উপহার দিয়েছে ।

এ জিসিএসই পরীক্ষায় ফলাফল   আনিশাহ রহিম ইংলিশ লিটারেচারে পেয়েছে ( এ ডাবল স্টার ) A** ;   ইংলিশ লাংগুজ , রিলিজিয়াস স্টাডিজ , ডিজাইন এন্ড টেকনোলজিতে পেয়েছে ( এ স্টার ) A* , মাকস, জিওগ্রাফি, বায়োলজিতে পেয়েছে (এ) A ; কামেস্ট্রি , পিজিক্স ও ফান্চ সাবজেক্টে পেয়েছে (বি ) B ।

উল্লেখ্য সে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটে বাবা-মার সঙ্গে বসবাস করছে । বাবা খালেদ মিয়া রহিম, মা- হাছনা বেগম ।  তাদের বাংলাদেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার ঐতিহবাহি পশ্চিমতিলক গ্রামের পীর ইয়াছিন মন্জিলে ।   মেধাবী শিক্ষার্থী আনিশাহ রহিম সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের ভাতিজি ।

সে তার ফলাফলে মহান আল্লাহ সুবহানাতায়ালার কাছে শুকরিয়া আদায় করে স্কুলের শিক্ষক ও অভিবাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে । সে ভবিষ্যতে কলেজে ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে সন্ত্রাসীদের তান্ডবলীলা, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ, নারী সদস্যাকে শীলতাহানী ॥ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামে শুক্রবার রাত ১০টায় স্কুল শিক্ষকের বাড়িতে সন্ত্রাসীরা তান্ডবলীলা চালিয়ে নগদ টাকা স্বর্নলংকার সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নিয়ে গেছে। ঘটনার পর গ্রাম বাসী জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকান্ড ও লুঠপাঠের সাথে জরিত বেরী গ্রামের মৃত তরিক উল্লার ছেলে দবির মিয়া (৪৮) মৃত রফিক উল্লার ছেলে ফখরুল মিয়া(৪২) ও তার ভাই সিরাজুল ইসলাম কালাকে(৩৬) আটক করে পুলিশে তুলে দেয়া হয়েছে।

এ ঘটনায় স্কুল শিক্ষক ফররুখ আহমদ বাদী হয়ে শুক্রবার রাতেই জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। জানা যায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামের বাসিন্দা জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ তার নিজ এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে গুরুত্বপূর্ন ভুমিকা রেখে আসছেন। ফলে এলাকার কতিপয় অপরাধিরা ও চোর ডাকাত ও সন্ত্রাসীদের গডফাদার দবির মিয়া তাকে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি সহ ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত থাকে।

শুক্রবার রাত ১০টায় একই বাড়ির বাসিন্দা মৃত তরিক উল্লার ছেলে দবির মিয়ার নেতৃত্বে একদল সশস্র সন্ত্রাসী শিক্ষক ফররুখ আহমদের বসত ঘরে প্রবেশ করে তাকে খুঁজতে থাকে। এ সময় তিনি বাহিরে থাকায় সন্ত্রাসীরা শিক্ষক ফররুখ আহমদের এক ভাতিজাকে অস্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ঘরের মালামাল লুঠপাঠ চালায়। দবির মিয়া ও তার সহযোগিরা প্রধান শিক্ষক ফররুখ আহমদের ঘরের আলমিরার তালা ভেঙ্গে নগদ ৫লাখ টাকা ৬ ভরি ওজনের স্বর্নালংকার ও দামী মালামাল সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ সময় বাড়ির নারী শিশুদের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্যা সাকিরুন নেছা ছুটে এলে দবির মিয়া ও তার লোকজন দবির মিয়ার ঘরের একটি কক্ষে ঐ নারী সদস্যাকে আটকে রেখে শীলতাহানীর চেষ্টা চালানো হয়। এদিকে ঘটনার খবর পুরো গ্রামে জানাজানি হলে গ্রামের লোকজন প্রধান শিক্ষক ফররুখ আহমদের বাড়িতে জড়ো হন। এসময় গ্রাম বাসী দবির মিয়া ও তার সহযোগি ২জনকে আটক করেন এবং দবির মিয়ার কক্ষ থেকে আটক নারী সদস্যা সাকিরুন নেছাকে উদ্ধার করেন।

বিষয়টি জগন্নাথপুর থানায় জানানো হলে এস আই সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বেরী গ্রামে পৌছেন। এসময় গ্রাম বাসী কর্তৃক আটককৃত ৩জনকে পুলিশে তুলে দেয়া হয়। জগন্নাথপুর থানার এস আই সাইফুর রহমান জানান বেরী গ্রামে লুঠপাঠ ও শীলতাহানীর অভিযোগে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সাদীপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী হাজি সফিকুল আলমের সার্বিক সহযোগিতায়

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন বলেছেন মানব সভ্যতার ইতিহাসে ঘৃন্য ও নৃশংসতম হত্যা কান্ডের বেদনা বিধুর শোকের দিন আজ।

১৯৭৫ সালের এই দিনে সর্ব কালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারহানা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শব্বির আহমদ চৌধুরী, সহকারি শিক্ষক রিয়াজ উদ্দিন জনি,

জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো: আব্দুল হক, সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমেনা বেগম, সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সদস্য কাচা উদ্দিন,আব্দুস সালাম, শিক্ষানুরাগী নুর আলম, মোক্তার মিয়া, আলা উদ্দিন প্রমূখ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব