১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর গ্রেফতার

  • Update Time : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • / 1598

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে মোটর সাইকেল চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সংকিত হয়ে পড়েছেন মোটর সাইকেল মালিকরা । ফলে দামী মোটর সাইকেল গুলোর মালিকরা চোরের ভয়ে বাসা বাড়িতে চাদরমোরা দিয়ে ঢেকে রেখেছেন । এসব দামী অত্যাধুনিক মোটর সাইকেল গুলো চোরের কবল থেকে রক্ষা করতে এখন রাস্তার পরিবর্তে বাসা বাড়ি এবং গাড়ির গ্যারেজে মোটর সাইকেল গুলো শোভা পাচ্ছে।

সম্প্রতি যাদের দামী মোটর সাইকেল চুরি হয়েছে তা উদ্ধারের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে পুলিশের অভিযানে এপর্যন্ত ৩ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। চোরদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয়েছে পুরোনো চুরি হওয়া ১টি মোটর সাইকেল। এদিকে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার(২৮ আগষ্ট) রাতে মোটর সাইকেল চুরির মামলার পলাতক আসামী জুনাব আলীকে (৩২) গ্রেফতার করেছেন।

মোটর সাইকেল চোর জুনাব আলী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামের মৃত গনি মিয়ার ছেলে । জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান মোটর সাইকেল চোর জুনাব আলীকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান মোটর সাইকেল চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য গত ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যা রাতে পৌর শহরের ব্যস্ততম এলাকা টিএন্ডটি রোডের আসিদ উল্ল্যা মার্কেটের সামন থেকে শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা ফাইভ ষ্টার কনস্ট্রাকশনের মালিক ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলীর ডিস্কোভারী মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়।

আজাদ আলী ব্যাংক এশিয়ার সামনে রাস্তায় মোটর সাইকেলটি রেখে মার্কেটে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে ফিরে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই। তবে ব্যাংক এশিয়ার সিসি ক্যামেরা সচল থাকায় ঐ স্থান থেকে চুরি যাওয়া আজাদ আলীর ডিস্কোভারী মোটর সাইকেলটি চুরি হওয়ার আলামত সিসি ক্যামেরাটির ফুটেজ পর্যবেক্ষন করলে চোরদের সনাক্ত করা সম্ভব বলে জানা গেছে।

একই সময়ে শহরের রানীগঞ্জ রোডের মোবাইল মার্কেটের সামন থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে অপু মিয়ার পালসার ফোর মডেল মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়। এদিকে গত রমজান মাস থেকে শুরু করে এ পর্যন্ত শহরের ব্যস্ততম পৌর পয়েন্ট, টি এন্ড টি রোড, মুক্তিযোদ্ধা মোড় ও হেলিপ্যাড এলাকা থেকে কম পক্ষে ১০টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জগন্নাপুর টুডে/বিপ্লব

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর গ্রেফতার

Update Time : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮