র‌্যাব-৯ এর বিশেষ মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে মাদক সেবী ১১ জনকে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশেষ মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত ১১ জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ।

শুক্রবার (২০ জুলাই) এএসপি নাহিদ হাসান , সিলেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল, সমন্বয়ে সিলেট এসএমপি‘র বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১২গ্রাম গাঁজা, ৫টি মোবাইল সেট এবং ৫টি সীম কার্ড সহ ১১জন মাদক সেবীকে আটক করে।পরে বিশেষ ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে।

দন্ডপ্রাপ্ত মাদক সেবীরা হচ্ছে দক্ষিণ সুরমা থানার ভার্তখোলার সাইদুর রহমান (৩১) খলিলুর রহমারে ছেলে ফজর আলী (২০) মেনিতলার ফজর আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (৩০) মাহমুদ আলীর ছেলে আব্দুল মোনাফ (৪৫) বড়ইকান্দি এলাকার মুসলিম মিয়ার ছেলে পিটন মিয়া (২৫) এয়ারপোটর্ থানার বাদাম বাগিচা এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ জাকির (২২) ওসমানী নগর থানার বেগমপুর গ্রামের বাছেদ মিয়ার ছেলে আনোয়ার আলী (২৯)

কোতয়ালী থনার সাগরদিঘিরপাড় এলাকার আবুল কাশেমের ছেলে মাছুদ মিয়া (১৯) জকিগঞ্জ থানার রায়পুর গ্রামের হারুন আলীর ছেলে নাজমুল (২১) ও রফিক আহমেদের ছেলে রুবেল মাহমুদকে (১৮) বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং খোকন খানকে (৪৫) ১হাজার টাকা জরিমানা আদায় পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে।

র‌্যাব-৯, সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গ্রেফতারকৃত মাদক সেবীদের নিকট থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধবংস করা হয়েছে এবং জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। দন্ডিত মাদক সেবীদেরকে সিলেট জেলা করাগারে হস্তান্তর করা হয়েছে ।      বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে ২টি মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় জিডি ॥ গাড়ি চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সংকিত জনসাধারন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর পৌর শহরে পৃথক ২টি মার্কেটের সামন থেকে সন্ধ্যা রাতে একই সময়ে দামী ২টি মোটর সাইকেল চুরি হওয়ার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মটর সাইকেল দুটির। শুক্ররার(২০জুলাই) রাতে চুরি হওয়া মোটর সাইকেলর মালিক অপু মিয়া থানায় সাধারন ডায়রী করেছেন।

এদিকে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন মার্কেটের সামন থেকে গত ৩ মাসে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও চুরি হওয়া এসব মোটর সাইকেল উদ্ধারের কোন সংবাদ পাওয়া যায়নি। পৌর শহরের বিভিন্ন মার্কেটের সামন থেকে একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় এবং গাড়ি চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সংকিত হয়ে পড়েছেন জনসাধারন।

ব্যবসায়ীরা জানান শহরের প্রায় মার্কেট এবং ব্যাংক গুলোতে সিসি ক্যামেরা রয়েছে। এর পরও গাড়ি চোর চক্র অভিনব কৌশলে মোটর সাইকেল চুরি করছে। তবে সম্প্রতি ঘটে যাওয়া মোটর সাইকেল চুরির ঘটনায় ব্যবসায়ী ও জনসাধারনকে হতবাক করেছে। শহরের টি এন্ড টি রোডের আসিদ উল্লা মার্কেটের ২য় তলায় রয়েছে ব্যাংক এশিয়া নিচ তলায় রয়েছে ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড বুথ এবং বিভিন্ন দোকান।

ব্যাংক এশিয়ার ব্যবহৃত সিসি ক্যামেরা মার্কেটের সামন এবং মূল সড়কের অংশ নিয়ন্ত্রন করছে। ঐ স্থান থেকে একটি মোটর সাইকেল চোরেরা নিয়ে যায়। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে যে স্থান থেকে মোটর সাইকেলটি চুরি হয়েছে ঐ স্থানটি ব্যাংক এশিয়ার সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

উল্লেখ্য গত ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যা রাতে পৌর শহরের ব্যস্ততম এলাকা টিএন্ডটি রোডের আসিদ উল্ল্যা মার্কেটের সামন থেকে শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা ফাইভ ষ্টার কনস্ট্রাকশনের মালিক ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলীর ডিস্কোভারী মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়।

আজাদ আলী ব্যাংক এশিয়ার সামনে রাস্তায় মোটর সাইকেলটি রেখে মার্কেটে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে ফিরে এসে দেখেন তার মটর সাইকেলটি নেই। একই সময়ে শহরের রানীগঞ্জ রোডের মোবাইল মার্কেটের সামন থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে অপু মিয়ার পালসার ফোর মডেল মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়।

এদিকে গত রমজান মাস থেকে শুরু করে এ পর্যন্ত শহরের ব্যস্ততম পৌর পয়েন্ট, টি এন্ড টি রোড, মুক্তিযোদ্ধা মোড় ও হেলিপ্যাড এলাকা থেকে ৭/৮ টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে আইন শৃংখলা নিয়ন্ত্রনে বিশেষ ভুমিকা রাখায় ৪র্থ বার জেলার শ্রেষ্ট হয়েছেন ওসি হারুনুর রশীদ চৌধুরী

স্টাফ রিপোর্ট:
গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুণ্য অবদানের স্বীকৃতি স্বরূপ চতুর্থ বারের মতো জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হয়েছেন।

শনিবার(২১জুলাই) সুনামগঞ্জ পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যান সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান দক্ষ নেতৃত্ব ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এসময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ওসি সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে গত বছরের নভেম্বর মাসে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যান সভায় অস্ত্র উদ্ধার, ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামীসহ অপরাধ দমনে বিশেষ ভুমিকা রাখায় এবং চলতি বছরের এপ্রিল মাসে মাসিক অপরাধ ও কল্যান সভায় গণধর্ষন মামলার মূল রহস্য উৎঘাটন আসামী গ্রেফতারসহ গুরুত্বপূর্ন ভুমিকা এবং আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুণ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ও জুন মাসের সভায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে বিশেষ ভুমিকা রাখায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সম্মাননা স্বারক প্রদান করেছেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান।

অপরাধ দমনে দিক-নির্দেশনার জন্য পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করে অস্ত্র উদ্ধার, ডাকাতসহ বিভিন্ন অপরাধিদের গ্রেফতার এবং আইন শৃংঙখলা নিয়ন্ত্রনে সহযোগিতার জন্য জগন্নাথপুর থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি অভিনন্দন জানিয়েছেন চতুর্থ বারের মতো নির্বাচিত জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

এদিকে ২০১৭সালের শুরুতে জগন্নাথপুর থানায় যোগদানের পর অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী চোর, ডাকাতসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জনসহ দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রসংশিত হচ্ছেন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থনে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারনা ২৩ জুলাই

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারনা আগামী ২৩জুলাই সোমবার অনুষ্টিত হবে।

আওয়ামী লীগের প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদের নেতৃত্বে ২৩ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টায় সিলেট শহরস্থ গুলশান হোটেল চত্ত্বর থেকে নির্বাচনী প্রচারনা শুরু করা হবে।

এতে জগন্নাথপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে এবং সিলেট শহরের বসবাসরত জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নির্বাচনী

প্রচারনায় নির্ধারিত সময়ে হোটেল গুলশান চত্ত্বরে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ।

বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/ আব্দুল হাই

র‌্যাবের অভিযানে বিদেশী রিভলবারসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১৯ জুলাই) এসএমপি শাহ্পরাণ থানার ইসলামপুর নাথপাড়া পয়েন্টস্থ রতন মণি মার্কেটের সামনে থেকে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ধামুরাই গ্রামের (বর্তমানের শাহপরান এলাকার পূর্ব বাগপাড়া ফারুকের কলোনীর ভাড়াটিয়া) মৃত আব্দুল খালেকের ছেলে সোহেল আহমদ (২৭), একই উপজেলার মরিচা গ্রামের (বর্তমানে শাহপরাণ থানার লালখান টঙ্গির বাসিন্দা) মো: আব্দুল জলিলের ছেলে জাকির হোসেন (২২), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের (বর্তমানে শাহপরাণ থানার খাদিমপাড়া সুচনা কমিউনিটি সেন্টারের ঝাড়–দার) গয়েছ আলীর ছেলে নাসিম আহমেদ (২২)।

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এসএমপি শাহ্পরাণ থানার ইসলামপুর নাথপাড়া পয়েন্টস্থ রতন মণি মার্কেটের সামনে অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রিভলবার ক্রয় বিক্রয় এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে ব্যবহার করে থাকে বলে স্বীকার করে। উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের এসএমপির শাহ্পরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহের ২য় দিনে মৎস্য সংক্রান্ত বিষয়ে প্রগতি সমাজসেবা যুব সংগঠনের মতিবিনিময় সভা

স্টাফ রিপোর্ট:
জাতীয় মৎস্য সপ্তাহের ২য় দিনে মৎস্য সংক্রান্ত বিষয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরারের সাথে প্রগতি সমাজসেবা যুব সংগঠনের নেতৃবৃন্দের মতিবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২০জুলাই) সকাল সাড়ে ১০টায় মৎস্য অফিসের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক জিল্লুর রহমান।

প্রগতি সমাজ সেবা যুব সংগঠনের সভাপতি কবির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাফছা বেগম, সহ-সভাপতি বিষু কান্তি দে, সাধারন সম্পাদক মো: আব্দুল খালেক, সহ-সাধারন সম্পাদ মোছা: নাজমীন আক্তার, সাংগঠনিক সম্পাদক তরুন চক্রবর্তী, কোষাধ্যক্ষ রিংকু আদিত্য, প্রচার সম্পাদক মো: ফযিলত হোসেন, সহ-কোষাধ্যক্ষ অমল চন্দ্র রায়,

সদস্য দীপংকর দাস দিপক, মো: জাকির হোসেন, মো: ছোরাব আলী, মো: আব্দুল গনী, ওয়াকিত মিয়া, রাহিম উল্ল্যা, ইন্দারা রানী দেব, শিপরা রানী দাস, অর্পনা দেবনাথ, ইন্দ্রজিত রায় প্রমূখ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তর জগন্নাথপুর অফিসের আয়োজনে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১১টায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গের অংশ গ্রহনে বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্টিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের সভাপতিত্বে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচী পালনসহ মৎস্য অধিদপ্তরের নীতিমালার আলোকে বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম। জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনন্ত পালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার কর্তৃক উপজেলা পরিষদ ক্যাম্পাসের প্রবেশ দ্বারে বিভিন্ন ব্যানার ফ্যাষ্টুন দিয়ে গেইট নির্মাণসহ র‌্যালী অনুষ্টানে বাদ্যযন্ত্রের মাধ্যমে র‌্যালিটি ব্যাপক আনন্দমূখর হয়ে উঠে। মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী কর্মসূচী প্রকাশ করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আকটকৃতরা হচ্ছে সুনামগঞ্জ সদর থানার দক্ষিন আরফিন নগর গ্রামের আব্দুল আলীর ছেলে আসাদুজ্জামান ওরফে পঙ্কজ (২৬) ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার চম্পক নগর গ্রামের ওহিদ মিয়ার ছেলে আবু তাহের ওরফে বুলু (৩১)।

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জ সদরে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে আসাদুজ্জামান ওরফে পঙ্কজ ও আবু তাহের ওরফে বুলুকে আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশী করে ১শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে সুনামগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নেশা জাতীয় মাদক বিক্রয় করে যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ ২মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল বুধবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ভাড়াউড়া রোডস্থ উত্তরা আবাসিক এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে রইছ মিয়া (২৫) ও কেজুরীছড়া চা বাগান এলাকার চিনুয়া ঘড়ের ছেলে রামজনম ঘড় (২৭)। র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল ভাড়াউড়া রোডস্থ উত্তরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রইছ মিয়া ও রামজনম ঘড়কে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১শ ৪৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ২টি প্যাটেল চালিত রিক্সা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।   বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে এইচ এসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শীর্ষে ॥ পাশের হার কলেজ ৫৮.২৪, মাদ্রাসা ৮৫.২৪

মো:হুমায়ুন কবির / বিপ্লব দেব নাথ:
জগন্নাথপুর উপজেলার ৮টি কলেজে এইচ এসসি ও ৭টি মাদ্রাসায় আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শীর্ষে রয়েছে। এবারে এইচ এসসি পরীক্ষায় ১হাজার ২শ ৬৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৭শ ৩৫জন, অকৃতকার্য হয়েছে ৫শ ২৮জন, পাশের হার ৫৮.২৪ ও আলিম পরীক্ষায় ৪শ ২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৩শ ৫৮জন, অকৃতকার্য হয়েছে ৬২জন, পাশের হার ৮৫.২৪।

তবে এবছর কলেজ এবং মাদ্রাসায় কোন জিপিএ-৫ এবং শতভাগ ফলাফল অর্জন করতে পারেনি। তবে প্রকাশিত ফলাফলে কলেজের মধ্যে এগিয়ে রয়েছে শাহজালাল মহা বিদ্যালয়, পাশের হার ৮৮.৫৩ ও মাদ্রাসায় রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা, পাশের হার ৮৯.৬৬। এইচ এসসি পরীক্ষায় অংশ গ্রহনকৃত কলেজ সমুহের ফলাফলে জানাযায় জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে ৫শ ২৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৩শ ২৯জন, অকৃতকার্য হয়েছে ১শ ৯৭জন, পাশের হার ৬২.৫৫। সৈয়দপুর আদর্শ কলেজ থেকে ১শ ১৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৩৭জন, অককৃতকার্য হয়েছে ৭৮জন, পাশের হার ৩২.১৭।

শাহজালাল মহা বিদ্যালয় থেকে ২শ ১৮জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ১শ ৯৩জন, অকৃতকার্য হয়েছে ২৫জন, পাশের হার ৮৮.৫৩। রানীগঞ্জ কলেজ থেকে ১শ ৪৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৬৯জন, অকৃতকার্য হয়েছে ৭৬জন, পাশের হার ৪৭.৫৯। ষড়পল্লী স্কুল এন্ড কলেজ থেকে ৭৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৮জন কৃতকার্য হয়েছে, অকৃতকার্য হয়েছে ৫৭জন, পাশের হার ২৪.০০।

নয়াবন্দর স্কুল এন্ড কলেজ থেকে ৮৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৪১জন, অকৃতকার্য হয়েছে ৪৪জন, পাশের হার ৪৮.২৪। শ্রীমসী স্কুল এন্ড কলেজ থেকে ৪৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ১৫জন, অকৃতকার্য হয়েছে ৩১জন, পাশের হার ৩২.৬১। চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজ থেকে ৫২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৩৩জন, অকৃতকার্য হয়েছে ১৯জন, পাশের হার ৬৩.৪৬। আলিম পরীক্ষার ফলাফলে হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা থেকে ৭৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৬৪জন, অকৃতকার্য ৯জন, পাশের হার ৮৭.৬৭।

ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫৯জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৪৫জন, অকৃতকার্য ১৪জন, পাশের হার ৭৬.৮৭। সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৮২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৬৮জন, অকৃতকার্য ১৪জন, পাশের হার ৮২.৯৩।হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৫৮জন, অকৃতকার্য ৭জন, পাশের হার ৮৯.২৩।

রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা থেকে ২৯জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ২৬জন, অকৃতকার্য ৩জন, পাশের হার ৮৯.৬৬। রানীগঞ্জ বাজার আলিম মাদ্রাসা থেকে ৪১জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৩৫জন, অকৃতকার্য ৬জন, পাশের হার ৮৫.৩৭। আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনষ্টিটিউড থেকে ৭১জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৬২জন, অকৃতকার্য ৯জন, পাশের হার ৮৭.৩২।

কলেজ পর্যায়ে পাশের হারের দিক দিয়ে কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহা বিদ্যালয় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ আব্দুল মতিন ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, ভবিষ্যতে কলেজটি জিপিএ-৫ সহ শতভাগ ফলাফল অর্জনে শিক্ষক শিক্ষার্থী সহ কলেজ গভর্নিং বডির সফল প্রচেষ্টা অব্যাহত থাকবে।