জগন্নাথপুরে ২টি মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় জিডি ॥ গাড়ি চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সংকিত জনসাধারন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর পৌর শহরে পৃথক ২টি মার্কেটের সামন থেকে সন্ধ্যা রাতে একই সময়ে দামী ২টি মোটর সাইকেল চুরি হওয়ার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মটর সাইকেল দুটির। শুক্ররার(২০জুলাই) রাতে চুরি হওয়া মোটর সাইকেলর মালিক অপু মিয়া থানায় সাধারন ডায়রী করেছেন।

এদিকে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন মার্কেটের সামন থেকে গত ৩ মাসে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও চুরি হওয়া এসব মোটর সাইকেল উদ্ধারের কোন সংবাদ পাওয়া যায়নি। পৌর শহরের বিভিন্ন মার্কেটের সামন থেকে একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় এবং গাড়ি চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সংকিত হয়ে পড়েছেন জনসাধারন।

ব্যবসায়ীরা জানান শহরের প্রায় মার্কেট এবং ব্যাংক গুলোতে সিসি ক্যামেরা রয়েছে। এর পরও গাড়ি চোর চক্র অভিনব কৌশলে মোটর সাইকেল চুরি করছে। তবে সম্প্রতি ঘটে যাওয়া মোটর সাইকেল চুরির ঘটনায় ব্যবসায়ী ও জনসাধারনকে হতবাক করেছে। শহরের টি এন্ড টি রোডের আসিদ উল্লা মার্কেটের ২য় তলায় রয়েছে ব্যাংক এশিয়া নিচ তলায় রয়েছে ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড বুথ এবং বিভিন্ন দোকান।

ব্যাংক এশিয়ার ব্যবহৃত সিসি ক্যামেরা মার্কেটের সামন এবং মূল সড়কের অংশ নিয়ন্ত্রন করছে। ঐ স্থান থেকে একটি মোটর সাইকেল চোরেরা নিয়ে যায়। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে যে স্থান থেকে মোটর সাইকেলটি চুরি হয়েছে ঐ স্থানটি ব্যাংক এশিয়ার সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

উল্লেখ্য গত ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যা রাতে পৌর শহরের ব্যস্ততম এলাকা টিএন্ডটি রোডের আসিদ উল্ল্যা মার্কেটের সামন থেকে শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা ফাইভ ষ্টার কনস্ট্রাকশনের মালিক ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলীর ডিস্কোভারী মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়।

আজাদ আলী ব্যাংক এশিয়ার সামনে রাস্তায় মোটর সাইকেলটি রেখে মার্কেটে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে ফিরে এসে দেখেন তার মটর সাইকেলটি নেই। একই সময়ে শহরের রানীগঞ্জ রোডের মোবাইল মার্কেটের সামন থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে অপু মিয়ার পালসার ফোর মডেল মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়।

এদিকে গত রমজান মাস থেকে শুরু করে এ পর্যন্ত শহরের ব্যস্ততম পৌর পয়েন্ট, টি এন্ড টি রোড, মুক্তিযোদ্ধা মোড় ও হেলিপ্যাড এলাকা থেকে ৭/৮ টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *