মো: আব্দুল হাই:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান শনিবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন।
পৃথক পথসভায় নৌকার সমর্থনে নারী পুরুষদের সরব উপস্থিতিতে এবং নৌকার মুহুর মুহু স্লোগানে মূখরিত হয়ে উঠে পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা, হাটবাজার ও রাস্তাঘাট। প্রতিমন্ত্রী এম এ মান্নানের সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পাটলী ইউনিয়ন কমপ্লেক্্র প্রাঙ্গনে,
সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও লাউতলা বাজারে পথ সভা শেষে বিকেল ৪টায় মীরপুর ইউনিয়নের লামা টুকের বাজারে পথ সভায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান দেশের উন্নয়ন অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি ভোট প্রার্থনা করে বলেন শেখ হাসিনার সরকার দেশে উন্নয়নের মহা জাগরন সৃষ্টি করেছেন। 
তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের মহা বিপ্লব সৃষ্টি করেছেন। ফলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে একজন শক্তিশালী সৎ ও অভিজ্ঞ নেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তিনি বলেন শেখ হাসিনা পুনরায় রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ রাস্ট্র।
প্রতিমন্ত্রী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়ক, ব্রীজ, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আপনাদের কাঙ্গিত সেবা দিতে চাই, আগামীতে ক্ষমতায় গেলে লামাটুকের বাজারসহ উপজেলা প্রতিটি এলাকার সড়ক, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্টানের অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হবে। উন্নয়নের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি অনুরোধ জানান।
লামা টুকের বাজার এলাকার প্রবীন মুরব্বী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছদ্দর আলীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক ইলিয়াছ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ,
যুবলীগ নেতা আব্দুল লতিফ প্রমূখ। পাটলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, সহ-সভাপতি পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, জেলা আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী আমজদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদ, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, অ্যাডভোকেট আব্দুল অদুদ,
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, কার্য নির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী,
লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল আশিক চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক আহমদ, লন্ডন নর্থ আওয়ামী লীগের সহ-সভাপতি আবাব মিয়া, লন্ডন যুবলীগের প্রতিষ্টাতা আরজ আলী, লন্ডনের বিস্টল ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক গৌছ মিয়া,
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী আব্দুল মছব্বির দুলু, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি জুবায়ের আহমদ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতক সচিব হাসনাত হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, আব্দুর রাজ্জাক,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট জুয়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল,
সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সায়মন হোসেন রুমেন, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, যুগ্ম সম্পাদক খলিল কামালী, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পাটলী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ শাহরিয়ান আহমদ ইমন, যুবলীগ নেতা খালেদ হোসেন খালেদ, রাসেল চৌধুরী প্রমূখ। সন্ধ্যায় রসুলগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও
সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে নির্বাচনী পথসভায় পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছিরের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতিকের প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
জগন্নাথপুর টুডে/১৮