০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • Update Time : ০৯:০০:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
  • / 736

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্নাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে। প্রত্যুষে একত্রিশ বার তোপধ্ধনির মাধ্যমে দিবসের সূচনা এবং শহীদদের স্মৃতির উদ্দেশে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৮টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। এস আই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে প্যারেড সালামে অংশ নেন পুলিশ, মুক্তিযোদ্ধা, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা। পরে কুচকাওয়াজ, গালর্স গাইড, শরীর চর্চা প্রদর্শনীতে বিজয়ী শিক্ষা প্রতিষ্টান সহ অন্যান্য বিভাগের সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমূখ। হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীন ও জগন্নাথপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের প্রাঞ্জল উপস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী সহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তি বর্গের উপস্থিতিতে হাজারো দর্শকের সমাগম ঘটে। দুপুরে উপজেলা প্রশাসনের নতুন ভবন প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও মক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আর্ট স্কুলের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রর্দশনী, মহিলা সমাবেশ ও ক্রীড়ানুষ্টান, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে শিল্পীরা বিজয়ের গান পরিবেশন করেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের দিক নির্দেশনায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ক্যাম্পাস ও ভবন গুলোকে বর্নিল আলোক স্বজ্জ্বায় সাজনো হয়েছে। প্রতিটি অনুষ্টান অত্যন্ত ঝাকজমক ও আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।

জগন্নাথপুর টুডে- ১৮

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Update Time : ০৯:০০:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮