জগন্নাথপুরে শাসন হবিতে নৌকার সমর্থনে উঠান বৈঠকে সিদ্দিক আহমদ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শাসনহবী গ্রামবাসীর উদ্যোগে

ব্যবসায়ী ছালিক মিয়ার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন স্বাধীনতা ও বিজয়ের প্রতীক নৌকা বিজয়ী হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ হবে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র। তিনি জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী অর্থ ও পরিকল্পনা

GE DIGITAL CAMERA

প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান প্রসঙ্গে বলেন তিনি সততা ও দক্ষতার সাথে বিগত ১০বছর সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে আগামীতে জগন্নাথপুর সহ পুরো সুনামগঞ্জ হবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ জেলা। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে বিপুল পরিমান ভোট দিয়ে এম এ মান্নানকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান।

যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান তার বক্তব্যে বলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের সিড়িঁতে। দেশের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন সহ সর্বোপরি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে প্রতিমন্ত্রী এম এ মান্নানকে বিজয়ী করার আহবান জানান।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক ইনস্টিটিউটের সুনামধন্য অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম নিজামী বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন হচ্ছে জনগনের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দেশে শিক্ষা প্রতিষ্টানের পাশাপাশি সার্বিকভাবে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এতে করে বাংলাদেশ বিশ্ব দরবারে ইতিহাস সৃষ্টি করেছে। তিনি বলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি শেখ হাসিনার সরকার ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনের পাশাপাশি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সারা দেশে কেন্দ্রীয় মসজিদ প্রতিষ্টাসহ শিক্ষার উন্নয়নে মহাজাগরন সৃষ্টি করেছেন। তিনি আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এম এ মান্নানকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনসাধারনের প্রতি আহবান জানান।

শাসনহবি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ছালিক মিয়ার সভাপতিত্বে ও ইসহাকপুর এলাকার বাসিন্দা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ডা: জাহিদ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসহাকপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, ডা: সোনাহর আলী, হাজি আব্দুল বারী,

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য ছাদিকুর রহমান ছাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মহিব উদ্দিন সেলিম, সদস্য তাজুদ খান, মীরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজাদ খান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা তানভীর আলম পিয়াস, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, ইসহাকপুর গ্রামের বাসিন্দা হীরা মিয়া, শওকত আলী, আজিজুন নুর, শাসনহবি গ্রামের বাসিন্দা মানিক মিয়া,

মনাফ মিয়া, আব্দুল মমিন, সদর উদ্দিন, মাওলানা ফারুক মিয়া, ক্বারী আব্দুল বারী, ক্বারী আব্দুল বাছিত, বদর উদ্দিন, মাসুক মিয়া, রফিক মিয়া, বরকত উল্ল্যা, মতিন খান, লায়েক মিয়া প্রমূখ। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও ইসহাকপুর ও শাসনহবি গ্রামের বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর টুডে/১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *