স্টাফ রিপোর্ট:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রচারনা উপলক্ষ্যে পাটলী ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) পাটলী ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয় রসুরগঞ্জ বাজারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম।
পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ান আহমদ ইমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এন আই রুকনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে এম জামাল, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন,
সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ, ওয়ার্ড ছাত্রলীগের সালমান আহমদ রনি, মাহবুব আলম জনি, মুহিব, শামীম আহমদ,
নাহিদ আহমদ, জুনু ইসলাম, আহমদ আলী, সাইফুল ইসলাম দুলন, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া প্রমূখ। কর্মী সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে
জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের উন্নয়নের রূপকার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারনা চালিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
জগন্নাথপুর টুডে/১৮