স্টাফ রিপোর্টার:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রচারনায় যোগ দিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে নিজ এলাকায় ফিরছেন ইষ্ট লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের জেনারেল সেক্রেটারী সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব মো: আব্দুল ওয়াহিদ।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের কৃতি সন্তান মো: আব্দুল ওয়াহিদ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছবেন। ইষ্ট লন্ডন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সফল সভাপতি যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ রাজনীতির নিবেদিত কর্মী মো: আব্দুল ওয়াহিদ অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সাথে আলাপকালে তিনি জানান, অতীতের চেয়ে এবারের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরত্বপূর্ণ।
এই নির্বাচনের উপর বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যত নির্ভর করছে । বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মানবতার মা বিশ্বের ক্ষমতাধর অভিজ্ঞ প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভবিষৎ পরিকল্পনা গুলো তুলে ধরতে চাই। তিনি আরো জানান, জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ আসনে মহাজোট প্রার্থী ভাটি বাংলার সিংহ পুরুষ জগন্নাথপুর তথা পুরো জেলাকে নান্দনিক জেলায় রূপান্তর করনের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত আওয়ামী লীগের নিবেদিত প্রাণ বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান একজন সৎ, দক্ষ, কর্মঠ ও যোগ্য ব্যক্তি।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের প্রচেষ্টায় প্রবাসী অধ্যুষিত ভাটির জনপদ হিসেবে খ্যাত সুনামগঞ্জ-৩ আসন জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দৃষ্টি নন্দন উন্নয়নের মহাজাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মো: আব্দুল ওয়াহিদ বলেন, একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরিত করতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে রেকর্ড পরিমান ভোট দিয়ে আলহাজ্ব এম এ মান্নানকে বিজয়ী করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে প্রবাসে অবস্থানরত বাংলাদেশের সর্বস্থরের নাগরিকবৃন্দের কাছে দোয়া প্রার্থনা করেন।