০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মহাজোট প্রার্থী এম এ মান্নানের ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলার অপরাধে এক যুবদল কর্মী গ্রেফতার

  • Update Time : ০২:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
  • / 785

স্টাফ রিপোর্ট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে নৌকার প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলার অপরাধে জগন্নাথপুর উপজেলা যুবদল কর্মী রাসেল বকসকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে।

সে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের খিদির বকস এর ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (১৫ ডিসেম্বর) মহাজোট প্রার্থী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী পথ সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

প্রভাকরপুর সরকারি বিদ্যালয় মাঠে পথসভার আয়োজনে সেখানে আলহাজ্ব এম এ মান্নানের ব্যানার ও পোষ্টার টানানো হয়। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঐক্যফ্রন্টের প্রার্থীর সমর্থক যুবদল কর্মী রাসেল বকস এর নেতৃত্বে ধানের শীষ প্রতীকের মিছিল শেষে মহাজোট প্রার্থীর পথসভাস্থলের পাশে টানানো ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলে দেয়।

এনিয়ে রাতেই মহাজোট প্রার্থীর সমর্থকরা প্রতিবাদ করেন। খবর পেয়ে শনিবার পুলিশ যুবদল কর্মী রাসেল বকসকে গ্রেফতার করেছে।

জগন্নাথপুর টুডে/১৮

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মহাজোট প্রার্থী এম এ মান্নানের ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলার অপরাধে এক যুবদল কর্মী গ্রেফতার

Update Time : ০২:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮