মনাই মিয়া এন্ড মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশন হবিবপুর কর্তৃক দিলকুশা জুম্মা পুরস্কৃত

মো: আব্দুল হাই :-

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর হাজি বাড়ির মনাই মিয়া এন্ড মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশন কর্তৃক চিত্রাংকন প্রতিযোগিতায় দেশ সেরা প্রথম স্থান অর্জনকারী দিলকুশা জুম্মাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। দিলকুশা জুম্মা হবিবপুর কিশোরপুর এলাকার কৃতি সন্তান প্রবীণ সাংবাদিক কবি ও সাহিত্যিক নাট্যকার এবং অভিনেতা দিলদার হোসেন দিলুর মেয়ে।

মনাই মিয়া এন্ড মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শামীম আহমেদ তালুকদার জানান, সম্পূর্ন পারিবারিকভাবে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি ২০০৫ সাল থেকে জগন্নাথপুর উপজেলা সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে আসছে।

এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে এক কালীন অনুদান এবং বই প্রদান সহ এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। শিক্ষা ও মানবিক কল্যাণে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মনাই মিয়া এন্ড মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশন আজীবন কাজ করে যাওয়ার কথা জানান জগন্নাথপুর উপজেলায় সাদা মনের মানুষ হিসেবে প্রথম পুরস্কৃত স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মরহুম মন্তেশ্বর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ শামীম আহমেদ তালুকদার।

এদিকে চিত্রাংকন প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা প্রথম স্থান অর্জনকারী দিলকুশা জুম্মা তার অসামান্য প্রাপ্তিতে বাবা-মা পরিবার স্বজন ও এলাকাবাসীর অনুপ্রেরনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জুম্মা জাানান, এমন প্রাপ্তিতে হবিবপুর হাজি বাড়ির মনাই মিয়া এন্ড মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশন কর্তৃক সম্মাননা স্মারক ক্রেষ্ঠ এবং সনদ প্রদানে ভূষিত করার আয়োজনে নিজেকে অনেকটাই আনন্দ অনুভূত হচ্ছে।

এই মহতি উদ্যোগের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমদ সহ ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যত শিক্ষা জীবনে সফলতা অর্জনে এলাকাবাসী সহ দেশবাসীর কাছে দোয়া, স্নেহ, ভালবাসা প্রত্যাশা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *