জগন্নাথপুরে তরুনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিপন মিয়াকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সিপন জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার মনর উদ্দিনের ছেলে।

জানাযায়, দুই সন্তানের জনক সিপন মিয়া উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের এক তরুণী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। গত সোমবার রাতে কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নিতে চাইলে তাদের কথাবার্তায় সন্দেহ হলে এলাকার লোকজন থানায় অবগত করেন।

খবর পেয়ে পুলিশ মজিদপুর এলাকা থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ঐ তরুনী বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে সিপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধর্ষনের চেষ্ঠার অভিযোগে গ্রেফতারকৃত সিপন মিয়াকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *